Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রদ্ধাকে খুন করে ঘণ্টার পর ঘণ্টা জনি-অ্যাম্বার মামলার ভিডিও দেখেছে আফতাব! ফের নতুন তথ্য

দ্য ওয়াল ব্যুরো: লিভ-ইন সঙ্গী আফতাব পুনাওয়ালার (Aaftab Poonawala) হাতে শ্রদ্ধা ওয়াকার (Shraddha Walkar) খুনের ঘটনায় একাধিক তথ্য ধীরে ধীরে উঠে আসছে দিল্লি পুলিশের হাতে। মঙ্গলবারও পুলিশের হাতে এল আরও একটি চাঞ্চল্যকর তথ্য। জানা গেল, বান্ধবী শ

শ্রদ্ধাকে খুন করে ঘণ্টার পর ঘণ্টা জনি-অ্যাম্বার মামলার ভিডিও দেখেছে আফতাব! ফের নতুন তথ্য

শেষ আপডেট: 6 December 2022 12:16

দ্য ওয়াল ব্যুরো: লিভ-ইন সঙ্গী আফতাব পুনাওয়ালার (Aaftab Poonawala) হাতে শ্রদ্ধা ওয়াকার (Shraddha Walkar) খুনের ঘটনায় একাধিক তথ্য ধীরে ধীরে উঠে আসছে দিল্লি পুলিশের হাতে। মঙ্গলবারও পুলিশের হাতে এল আরও একটি চাঞ্চল্যকর তথ্য। জানা গেল, বান্ধবী শ্রদ্ধা ওয়াকারকে খুনের পর জনি ডেপ-অ্যাম্বার হার্ডের মধ্যে চলা মানহানি মামলার (Johnny Depp-Amber Heard trial) শুনানির ভিডিও দেখত আফতাব। ইন্টারনেটে ১০০ ঘণ্টা ওই ভিডিও দেখেছে সে।

মূলত কোনও মামলার খুঁটিনাটি বিষয়গুলো বোঝার জন্য, শুনানির সময় প্রশ্নোত্তর কেমন হয় তা জানার জন্যই এই ভিডিওগুলো আফতাব দেখতো বলে মনে করছে দিল্লি পুলিশের তদন্তকারী দল। আফতাবের ইন্টারনেট ব্যবহারের খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখেই সম্প্রতি এই নতুন তথ্য পুলিশের হাতে উঠে এসেছে।

পুলিশের হাতে ধরা পড়ার পর আপাতত তিহার জেলের অন্ধকার গারদই তার ঠিকানা। সেখানে সে কখনও দাবা খেলে, কখনও চুপচাপ বসে থাকে। সম্প্রতি ‘দ্য গ্রেট রেলওয়ে বাজার’ নামের একটি ইংরাজি উপন্যাস পড়তে চেয়ে আবদারও করেছিল।

তিহার জেলে আরও দুই বন্দির সঙ্গে একই সেলে রয়েছে আফতাব। তাদের সঙ্গেও কখনও কখনও দাবা খেলে সে। আবার কখনও একা একাও তাকে খেলতে দেখা যায়। দাবা খেলার সময়টুকু ছাড়া বাকি দু’জনের সঙ্গে আফতাবকে তেমন কথা বলতে দেখা যায়নি বলেই জানিয়েছে জেল পুলিশ। নিজের সঙ্গেই সময় কাটায় সে। তাই আফতাব বই চাইতেই সঙ্গে সঙ্গে সেটি জোগাড় করে দিয়েছে জেল কর্তৃপক্ষ।

জেলে বসে বই পড়ার আবদার আফতাবের, দাবা খেলেই কাটাচ্ছে দিন


```