Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আফতাবের পুলিশভ্যানে তলোয়ার নিয়ে হামলা! 'শাস্তি' দিতে সক্রিয় হিন্দুত্ববাদীরা, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে শ্রদ্ধা ওয়াকারকে নৃশংস খুনে অভিযুক্ত আফতাবের পুলিশি ভ্যানে হামলা (Aaftab Poonawala Attacked) চালানোর অভিযোগ উঠল কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে! আক্রমণকারীদের হাতে তলোয়ার (Men With Swords) ছিল বলে জানিয়েছে পু

আফতাবের পুলিশভ্যানে তলোয়ার নিয়ে হামলা! 'শাস্তি' দিতে সক্রিয় হিন্দুত্ববাদীরা, দেখুন ভিডিও

শেষ আপডেট: 28 November 2022 15:11

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে শ্রদ্ধা ওয়াকারকে নৃশংস খুনে অভিযুক্ত আফতাবের পুলিশি ভ্যানে হামলা (Aaftab Poonawala Attacked) চালানোর অভিযোগ উঠল কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে! আক্রমণকারীদের হাতে তলোয়ার (Men With Swords) ছিল বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনায় কোনও আঘাত লাগেনি আফতাবের বা অন্য কারও।

জানা গেছে, আজ, সোমবার সন্ধ্যায় পুলিশের ভ্যানে করে আফতাবকে দিল্লির ফরেন্সিক ল্যাবে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পলিগ্রাফ টেস্ট করানোর পরে সেখান থেকে ফের তিহাক জেলে ফেরত নিয়ে যাওয়া হচ্ছিল তাকে। সেই সময়ে, ল্যাবের বাইরেই আচমকা ওই গাড়িটিতে হামলা চালান জনা ১৫ ব্যক্তি! যদিও সঙ্গে সঙ্গে তাঁদের আটকানো যায় পুলিশি তৎপরতায়। নিজেদের হিন্দু সেনার সদস্য হিসেবে দাবি করেন তাঁরা।

দেখুন ভিডিও।

https://twitter.com/ANI/status/1597222464891023360

পুলিশ সূত্রের খবর, শ্রদ্ধাকে খুনের জন্য আফতাবের শাস্তি নিজের হাতে তুলে নেওয়ার দাবি করছিলেন আক্রমণকারীরা। তাঁরা তলোয়ার হাতে চিৎকার করতে থাকেন, 'শ্রদ্ধা খুনের বিচার চাই!' পুলিশের পাল্টা প্রতিরোধে হামলাকারীদের কয়েক জন জখম হয়েছেন বলে জানা গেছে।

বাবাকে মেরে ২২ টুকরো করে, ফ্রিজে রেখে, ছড়িয়ে ফেলে দিল মা-ছেলে! দিল্লিতে ফের শ্রদ্ধা-কাণ্ড


```