Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোভিড সারিয়ে দু’বার প্লাজমা দিলেন অভিনেত্রী জোয়া, আতঙ্ক কাটিয়ে সাহসী উদ্যোগের প্রশংসা আদিত্য ঠাকরের

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ধরা পড়েছিল মার্চ মাসের মাঝামাঝি। এপ্রিলের মধ্যেই সংক্রমণ সারিয়ে হোম-কোয়ারেন্টাইনে চলে যান বলিউড প্রযোজক করিম মোরানির মেয়ে জোয়া। সংক্রমণ পুরোপুরি সারিয়ে ওঠার পর থেকে দু’বার প্লাজমা দান করলেন অভিনেত্রী জোয়া। ক

কোভিড সারিয়ে দু’বার প্লাজমা দিলেন অভিনেত্রী জোয়া, আতঙ্ক কাটিয়ে সাহসী উদ্যোগের প্রশংসা আদিত্য ঠাকরের

শেষ আপডেট: 26 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ধরা পড়েছিল মার্চ মাসের মাঝামাঝি। এপ্রিলের মধ্যেই সংক্রমণ সারিয়ে হোম-কোয়ারেন্টাইনে চলে যান বলিউড প্রযোজক করিম মোরানির মেয়ে জোয়া। সংক্রমণ পুরোপুরি সারিয়ে ওঠার পর থেকে দু’বার প্লাজমা দান করলেন অভিনেত্রী জোয়া। কোভিড চিকিৎসায় প্লাজমা থেরাপির সুফলের কথা শুনে ভয় ও আতঙ্ক কাটিয়ে এপ্রিলের শেষেই প্রথমবার প্লাজমা দান করেন জোয়া। কিছুদিন আগে মুম্বইয়ের নায়ার হাসপাতালে দ্বিতীয়বার প্লাজমা দেন তিনি। ডাক্তাররা বলছেন, জোয়ার থেকে নেওয়া প্লাজমা ট্রান্সপ্লান্ট করে এক কোভিড রোগী প্রায় সেরে ওঠার পথে। “মুম্বইয়ের হাসপাতালে প্লাজমা থেরাপির ট্রায়ালের জন্য রক্ত দিলাম। আমার থেকে নেওয়া প্লাজমা দিয়ে এক রোগী সেরে উঠেছেন বলেও শুনেছি। অসাধারণ অভিজ্ঞতা। হাসপাতালের ডাক্তার, নার্সরাও পাশে থেকেছেন, সাহস দিয়েছেন,” নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে লিখেছেন জোয়া। https://www.instagram.com/p/B_9_iNXDtQJ/?utm_source=ig_embed শ্রীলঙ্কা সফর সেরে ফেরার পরেই করোনার উপসর্গ ধরা পড়ে জোয়ার। আক্রান্ত হন তাঁর বোন শাজাও। দুই মেয়ের সংস্পর্শে থেকে করোনায় আক্রান্ত হন প্রযোজক করিম মোরানিও। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে জোয়ার চিকিৎসা হয়। https://twitter.com/AUThackeray/status/1265318482259800064?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1265318482259800064&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Faaditya-thackeray-thanks-actor-zoa-morani-for-donating-plasma-twice-2235879 কোভিড সংক্রমণ সারিয়ে উঠেছেন এমন রোগীর রক্তরস বা প্লাজমা ট্রান্সপ্লান্ট করলে আক্রান্ত রোগীর সেরে ওঠার সম্ভাবনা রয়েছে, এমন দাবি করেছেন বিজ্ঞানীরাই। বিশ্বজুড়েই কোভিড চিকিৎসায় প্লাজমা থেরাপির পরীক্ষামূলক প্রয়োগ চলছে। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন এমন রোগীদের প্লাজমা দানে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। জোয়ার এই উদ্যোগের প্রশাংসা করে টুইট করেছেন আদিত্য ঠাকরে। টুইটারে তিনি লিখেছেন, “অসংখ্য ধন্যবাদ জোয়াকে। এই উদ্যোগ সকলের মধ্যেই সাহস ও শক্তি জোগাবে।” প্লাজমা থেরাপির মূল বিষয় হল, সুস্থ হয়ে ওঠা কোনও করোনা আক্রান্ত রোগীর শরীর থেকে প্লাজমা নিয়ে তা আক্রান্ত ব্যক্তির শরীরে প্রবেশ করানো। তার কারণ হল, গবেষকরা বলছেন কোভিড সারিয়েছেন যিনি তাঁর প্লাজমায় যে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেই অ্যান্টিবডি আক্রান্ত রোগীর শরীরে গিয়ে ভাইরাসের মোকাবিলা করতে পারবে। রক্তরস থেকে অ্যান্টিবডি ছেঁকে নিয়ে তাকে শরীরে ইনজেক্ট করার সময় এবং প্রক্রিয়া অনেকটাই জটিল। তাই সরাসরি প্লাজমা ট্রান্সপ্লান্ট করে সেই চিকিৎসা হতে পারে। যে কোনও সংক্রামক রোগের চিকিৎসাতেই প্লাজমা থেরাপির প্রয়োগ হয়ে থাকে। কোভিড চিকিৎসায় এই থেরাপির ফল সন্তোষজনক বলেই দাবি করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের উদ্যোগে মহারাষ্ট্র, গুজরাট ও কেরলে প্লাজমা থেরাপির পরীক্ষামূলক প্রয়োগে সম্মতি দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এটাও জানিয়েছে যে এই থেরাপির নির্দিষ্ট নিয়ম আছে। এই থেরাপি সংক্রান্ত ব্যাপারে ইন্ডিয়ান কাউন্সিল অব রিসার্চের (আইসিএমআর) নির্দেশিকাও আছে। সঠিক পদ্ধতি না মেনে এই থেরাপির প্রয়োগ করলে রোগীদের জন্য তা বিপজ্জনকও হতে পারে। কারণ এই থেরাপি সব রোগীর উপরেই কার্যকরী হবে কিনা সেটা আগে দেখা দরকার। প্রথমত সংক্রমণ সারিয়েছেন যিনি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পরেও হোম-কোয়ারেন্টাইনে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখতে হবে। তারপরেও যদি কোনও উপসর্গ আর দেখা না দেয় এবং নমুনার রিপোর্ট নেগেটিভ আসে তাহলেই তাঁর প্লাজমা নেওয়া হবে। দ্বিতীয়ত, দাতা ও গ্রহীতার রক্তের গ্রুপ ও রক্তের অন্যান্য কিছু পরীক্ষা দরকার। দুজনেরই শারীরিক অবস্থা, বয়স এমন কিছু বিষয়ও রয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সব পরীক্ষায় পাশ করলেই প্লাজমা থেরাপি করা সম্ভব। নিয়মে ভুল হলে তার ফল ভাল নাও হতে পারে। মহারাষ্ট্রে প্লাজমা থেরাপির প্রথম ক্লিনিকাল ট্রায়াল সফল হয়েছে বলেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে প্রথম এই থেরাপির ট্রায়াল করেন ডাক্তাররা। তার ফল সন্তোষজনক বলেই জানানো হয়েছে।

```