Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০টি কুকুরের 'আধার' কার্ড করে গলায় ঝোলানো হল! হারিয়ে গেলেও খোঁজ মিলবে কিউআর কোডে

দ্য ওয়াল ব্যুরো: বিমানবন্দরের বাইরে প্রায়ই তাদের ঘুরতে দেখা যেত পথ কুকুরগুলিতে (Stray Dogs। বিমানবন্দরে আসা-যাওয়ার পথে কেউ যদি কিছু খেতে দিতেন আনন্দের সঙ্গে সেই খাবার খেয়ে নিত। তাদের কোনও পরিচয় ছিল না এতদিন। এবার তাদের গলাতেই ঝুলল পরি

২০টি কুকুরের 'আধার' কার্ড করে গলায় ঝোলানো হল! হারিয়ে গেলেও খোঁজ মিলবে কিউআর কোডে

শেষ আপডেট: 16 July 2023 07:08

দ্য ওয়াল ব্যুরো: বিমানবন্দরের বাইরে প্রায়ই তাদের ঘুরতে দেখা যেত পথ কুকুরগুলিতে (Stray Dogs। বিমানবন্দরে আসা-যাওয়ার পথে কেউ যদি কিছু খেতে দিতেন আনন্দের সঙ্গে সেই খাবার খেয়ে নিত। তাদের কোনও পরিচয় ছিল না এতদিন। এবার তাদের গলাতেই ঝুলল পরিচয়পত্র! সেই 'আধার' কার্ডে রয়েছে কিউআর কোডও (Aadhaar with QR Code)।

শনিবার মুম্বই বিমানবন্দরের বাইরে ২০টি কুকুরের গলায় এমনই কিউআর কোড যুক্ত একটি করে কার্ড ঝুলিয়ে দিয়েছে পশুপ্রেমী সংগঠন। সেই কার্ডে যে কিউআর কোড রয়েছে তা স্ক্যান করলেই বেরিয়ে যাবে ওই কুকুরের যাবতীয় পরিচয়। কুকুরের নাম থেকে শুরু করে তাদের কী কী ভ্যাকসিন দেওয়া হয়েছে সবকিছু তথ্যই করেছে ওই কার্ডে।

মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের বাইরে ২০টি পথ কুকুরকে চিহ্নিত করে পশুপ্রেমীদের ওই সংগঠন। তারপর বিএমসি তাদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে। দু'ঘণ্টার অভিযানে ২০টি পথ কুকুরকে পরিচয়পত্র দেওয়া হল।

ওই সংগঠনের সদস্য অক্ষয় রিদলান নামে এক যুবকের কথায়, 'আমরা সকাল সাড়ে আটটা থেকে রাস্তায় নামি। তারপর বিমানবন্দরের বাইরে থাকা ২০টি কুকুরকে চিহ্নিত করে তাদের ভ্যাকসিন দেওয়া হয় ও কিউআর কোড যুক্ত কার্ড পরিয়ে দেওয়া হয়।'

এই উদ্যোগের নাম 'pawfriend.in'। অক্ষয় পেশায় একজন ইঞ্জিনিয়ার। তিনিই এই কিউআর কোড যুক্ত কার্ড তৈরি করার ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন।

তিনি বলেন, 'যদি কোনও কুকুর হারিয়ে যায়, তবে এই কিউআর কোড (Aadhaar with QR Code) তাকে খুঁজে পেতে সাহায্য করবে।'

বিএমসির প্রবীণ পশু চিকিৎসক কলিম বলেন, 'কুকুরদের টিকা দেওয়া হয়েছে এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এই কিউআর কোড আই কার্ড দেওয়া একটা পাইলট প্রজেক্ট। আমাদের চেষ্টা থাকবে কীভাবে এই প্রজেক্ট এগিয়ে নিয়ে যাওয়া যায়।'

মোমো খাওয়ার চ্যালেঞ্জ নিয়েই বিপত্তি, মৃত্যু যুবকের! খুনের অভিযোগ পরিবারের


```