Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে জুড়তেই হবে আধার কার্ড, ঘোষণা কেন্দ্রীয় আইনমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: আধার কার্ড বাধ্যতামূলক করা হবে কি হবে না, তাই নিয়ে বিতর্ক চলছেই। এই অবস্থায় হঠাৎ নতুন নির্দেশ ঘোষণা সরকারের। ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার সংযুক্ত করা বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর

ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে জুড়তেই হবে আধার কার্ড, ঘোষণা কেন্দ্রীয় আইনমন্ত্রীর

শেষ আপডেট: 6 January 2019 16:10

দ্য ওয়াল ব্যুরো: আধার কার্ড বাধ্যতামূলক করা হবে কি হবে না, তাই নিয়ে বিতর্ক চলছেই। এই অবস্থায় হঠাৎ নতুন নির্দেশ ঘোষণা সরকারের। ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার সংযুক্ত করা বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। রবিবার একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার সময় রবিশঙ্কর বলেন, ‘‘খুব তাড়াতাড়ি নতুন এক আইন আনতে চলেছি আমরা। ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধারের সংযুক্তি বাধ্যতামূলক হবে। অনেক সময়ে দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। পরে অন্য উপায়ে নকল ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নেয়। যে কারণে তাদের ধরা মুশকিল হয়ে দাঁড়ায়। কিন্তু আধার সংযুক্ত থাকলে আর সেই সমস্যা হবে না। নাম পাল্টে যতই ভুয়ো লাইসেন্স বানাক, আঙুলের ছাপ, চোখের রেটিনা স্ক্যান দিয়ে কার্ড বানাতে গেলেই ধরা পড়ে যাবে।’’
বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পেরও ভূয়সী প্রশংসা করেন রবিশঙ্কর। জানান, এই প্রকল্প গ্রাম ও শহরের মধ্যে সেতুবন্ধন ঘটিয়েছে। 

```