Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিনদিন ধরে নিখোঁজ গ্রামের যুবক, প্রতিবাদে থানা ঘেরাও মারিশদাতে

তিনদিন ধরে এক যুবক নিখোঁজ থাকায়  থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। অভিযোগ, যুবককে অপহরণ করা হয়েছে এবং কারা এই ঘটনায় জড়িত সে বিষয়ে থানায় জানালেও পুলিশ কোন পদক্ষেপ করেনি। যুবককে খুঁজে না পাওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালাবেন তাঁরা। 

তিনদিন ধরে নিখোঁজ গ্রামের যুবক, প্রতিবাদে থানা ঘেরাও মারিশদাতে

শেষ আপডেট: 15 November 2023 17:40

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: তিনদিন ধরে এক যুবক নিখোঁজ থাকায়  থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। অভিযোগ, যুবককে অপহরণ করা হয়েছে এবং কারা এই ঘটনায় জড়িত সে বিষয়ে থানায় জানালেও পুলিশ কোন পদক্ষেপ করেনি। যুবককে খুঁজে না পাওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালাবেন তাঁরা। 

গত ১৩ নভেম্বর, সন্ধেবেলায় কালীপুজো উপলক্ষে মারিশদা থানা এলাকার উত্তর সুকুনিয়া গ্রামে একটি সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গাড়িতে করে সেই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল একটি অকেস্ট্রা টিম। রাস্তা গুলিয়ে ফেলে দলটি। তাই পথে এক কিশোরকে দেখতে পেয়ে, তাকে উত্তর সুকুনিয়ার কোনও দিকে জিজ্ঞেস করেন দলের সদস্যরা। কিশোর তাঁদের পথ দেখিয়ে দেয়। তারা কার বাড়ি যাচ্ছে জিজ্ঞেস করলে ওই কিশোরকে অর্কেস্ট্রা পার্টির সদ্যসরা টিপ্পুনি করে বলে 'তোর বাড়ি যাচ্ছি?' 

এতে শুরু হয় গন্ডগোল। ওই কিশোর রাগে অর্কেস্ট্রা দলের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে। তাতে গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়। অনুষ্ঠানে পৌঁছে এই ঘটনার কথা পরিচালন কমিটিকে জানায় দলটি। কমিটির সদস্যরা ওই কিশোরকে খুঁজতে বেরোয়। সেখানে ওই কিশোরকে না পেয়ে পরিমল নামে এক যুবককে মারতে মারতে অন্যত্র সঙ্গে করে নিয়ে যায়। এরপর থেকে বাড়ি ফেরেনি পরিমল বর নামে ওই যুবক। 

গ্রামবাসীদের অভিযোগ, লক্ষ্মণ পাল, অসিত পাল, অসীম মণ্ডল নামে গ্রামের তিনজন ওই যুবককে অপহরণ করেছে। এদের বিরুদ্ধে অভিযোগ জানালেও থানা কোনও ব্যবস্থা নেয়নি। দুদিন হয়ে গেলেও ছেলে ঘরে না ফেরায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছে পরিমলের পরিবার। পুলিশে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। 

বুধবার থানার সামনে অবস্থান বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি গ্রহণ করেছে দক্ষিণ সুকুনিয়া গ্রামের বাসিন্দারা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য বিষ্ণুপদ প্রধান, বুথ সম্পাদক বিজয়কৃষ্ণ জানাও বিক্ষোভে সামিল হয়েছিলেন।


```