Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

থানার ভিতর পিটিয়ে মারার অভিযোগ, বিক্ষোভে উত্তাল আমহার্স্ট স্ট্রিট

আমহার্স্ট স্ট্রিট থানার ভিতরs এক যুবককে পিটিয়ে মারা অভিযোগ উঠেছে। প্রতিবাদে হয় রাস্তা অবরোধ। ধুন্ধুমার বেঁধে যায় কলেজ স্ট্রিট চত্বর। 

থানার ভিতর পিটিয়ে মারার অভিযোগ, বিক্ষোভে উত্তাল আমহার্স্ট স্ট্রিট

শেষ আপডেট: 15 November 2023 20:40

দ্য ওয়াল ব্যুরো: থানার ভিতর এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে উত্তাল আমহার্স্ট স্ট্রিট। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন পদস্থ পুলিশ কর্তারা। বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। 

চোরাই মোবাইল কেনার অভিযোগে ওই যুবককে থানায় ডেকে পাঠানো হয়েছিল। তখনই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়লে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রতিবাদে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। ধুন্ধুমার বেঁধে যায় কলেজস্ট্রিট চত্বরে। 

জানা গিয়েছে, নিহতের নাম অশোক কুমার সাউ। তাঁর বাড়ি কলুটোলা লেনে। যুবককে গুরুতর জখম অবস্থায় দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন তাঁর পরিবারের সদস্যরা। মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন আত্মীয়-পরিচিতরা। যদিও যুবক অসুস্থ হয়ে পড়েছিলেন নাকি তাঁকে মারধর করা হয়েছে সেবিষয়ে সঠিক তথ্য জানা যায়নি। পুলিশ গোটা ঘটনাটির তদন্তের আশ্বাস দিয়েছে। ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করছেন মৃতের পরিবার। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি অশোক একটি মোবাইল কিনেছিলেন। সেই বিষয়েই বুধবার তাঁকে থানায় ডাকা হয়। অভিযোগ, সেটি নাকি চুরির মোবাইল ছিল! নিজের ভাইপোর স্ত্রীকে নিয়ে থানায় যান অশোক কুমার সাউ। তাঁর ভাইপো বিজয় সাউয়ের অভিযোগ, তাঁর কাকার পানের দোকান রয়েছে। তাঁকে বুধবার দুপুরে হঠাৎই আমহার্স্ট স্ট্রিট থানা থেকে যোগাযোগ করা হয়। তাঁর দাবি তিনি থানায় ঢুকে দেখেন যে মেঝেতে তাঁর কাকা গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছেন। মুখ থেকে রক্ত বের হচ্ছে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ভাইফোঁটার জন্য বুধবারই বাড়িতে এসেছিলেন অশোক। আর সন্ধেই এমন ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

বিজয়ের স্ত্রী রজনী সাউ ফেসবুক লাইভ করে ঘটনাটির বিবরণ দেন। অভিযোগ করেন, থানায় ডেকে এনে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তাঁর আত্মীয়কে। যুবককে থানার মধ্যে মারার সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে পরিষ্কার দেখা গিয়েছে, যুবককে অচৈতন্য অবস্থায় চ্যাংদোলা করে থানা থেকে বের করে আনা হচ্ছে। বুধবার সন্ধে সেই ভিডিও দেখে রীতিমতো শিউরে উঠেছেন সকলে। 

বিক্ষোভের মাঝেই আমহার্স্ট স্ট্রিট থানায় পৌঁছায় কাউন্সিলর সজল ঘোষ। মৃতদেহ সরকারি হাসপাতালের পরিবর্তে কমান্ড হাসপাতালে ময়নাতদন্তের দাবি জানিয়েছেন তিনি। ঘটনাটিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। 


```