Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যুবককে বেধড়ক মেরে পরপর ছুরির কোপ! মাঝরাতে গড়িয়াহাটে মারাত্মক ঘটনা, এখনও কেউ ধরা পড়েনি

পুরনো শত্রুতার জেরেই এই হামলা বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যে তদন্তও শুরু করেছে তাঁরা। যদিও কোনও অভিযুক্তকেই এখনও গ্রেফতার করা যায়নি। 

যুবককে বেধড়ক মেরে পরপর ছুরির কোপ! মাঝরাতে গড়িয়াহাটে মারাত্মক ঘটনা, এখনও কেউ ধরা পড়েনি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 April 2025 15:21

দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে গড়িয়াহাটে (Gariahat) মারাত্মক ঘটনা। ধারাল অস্ত্র দিয়ে কোপানো হল এক যুবককে। সোমবার মাঝরাতে ২টো নাগাদ গড়িয়াহাট থানার অন্তর্গত কাকুলিয়া এলাকায় ঘটেছে এই ঘটনা। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। বর্তমানে আহত যুবক চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি। সে সুস্থ না হওয়া পর্যন্ত সমস্ত তথ্য হাতে আসবে না বলে জানিয়েছে পুলিশ(Kolkata Police)। 

স্থানীয় সূত্রে খবর, রাত ২টো বাজায় স্বাভাবিকভাবেই ওই চত্বরে খুব একটা লোক ছিল না। এই সুযোগেই ওই যুবকের ওপর হামলা করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত যুবকের নাম রকি রাজবংশী ওরফে ভলু। আর যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হলেন নয়ন সমাদ্দার ওরফে ভোলা, রোহিত প্রসাদ ওরফে পিঙ্কু এবং সোনু হালদার ওরফে যীশু। পুরনো শত্রুতার জেরেই এই হামলা বলে মনে করছে পুলিশ। ইতিমধ্যে তদন্তও শুরু করেছে তাঁরা। যদিও কোনও অভিযুক্তকেই এখনও গ্রেফতার করা যায়নি। 

সূত্রের খবর, কোনও একটি বিষয় নিয়ে বচসা হয়েছিল সকলের মধ্যে। প্রাথমিকভাবে তা মিটে গেলেও পরে সেই কারণেই যুবকের ওপর হামলা করা হয়। ইতিমধ্যে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। কলকাতার বুকে এমন ঘটনায় রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ শহরের যে এলাকায় এমন ঘটনা ঘটেছে তাকে প্রাণকেন্দ্র বলা চলে। সাধারণ সময়ে সেখানে লোকে-লোকারণ্য থাকে। তাই ঘটনার খবরে আতঙ্কিত স্থানীয়রা। 

গড়িয়াহাট মোড়ে দিন–রাত পুলিশের পোস্টিং থাকে। কেন এত বড় ঘটনা তাদের চোখে পড়ল না, সেই প্রশ্ন উঠেছে। যদিও পুলিশের তরফে এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তাঁরা জানিয়েছে তদন্ত চলছে এবং অভিযুক্তদের দ্রুত পাকড়াও করা হবে। 


```