Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এক বছর আগে হাইকোর্টে প‍্য‍ানেল বাতিল করেছিল, চেয়ারম্যানকে কেক! চাকরিহারাদের অভিনব প্রতিবাদ

ঠিক এক বছর আগে আজকের দিনেই অর্থাৎ ২২ এপ্রিল নিয়োগ দুর্নীতির অভিযোগে এসএসসির (ssc 2016) ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

এক বছর আগে হাইকোর্টে প‍্য‍ানেল বাতিল করেছিল, চেয়ারম্যানকে কেক! চাকরিহারাদের অভিনব প্রতিবাদ

অবিচারের বর্ষপূর্তি! অভিনব প্রতিবাদ চাকরিহারা শিক্ষকদের।

শেষ আপডেট: 22 April 2025 20:42

দ্য ওয়াল ব্যুরো: ঠিক এক বছর আগে আজকের দিনেই অর্থাৎ ২২ এপ্রিল নিয়োগ দুর্নীতির অভিযোগে এসএসসির (ssc 2016) ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তাৎপর্যপূর্ণভাবে এক বছরের বর্ষপূর্তির দিনেও খোলা আকাশের নীচে আন্দোলন করতে হচ্ছে চাকরিহারাদের!

যোগ্য ও অয়োগ্যদের তালিকা প্রকাশের দাবিতে সোমবার থেকে স্কুল সার্ভিস কমিশনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন চাকরিহারারা। মঙ্গলবারও সেই আন্দোলন অব্যাহত। 'অবিচারের বর্ষপূর্তি' উপলক্ষ্যে এদিন অভিনব প্রতিবাদ কর্মসূচি নিয়েছিলেন তাঁরা।

এদিন সন্ধেয় আচমকা একটি কেক নিয়ে তাঁদের এসএসসি দফতরে ঢুকতে দেখা যায়। যা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়। হঠাৎ কেক কেন? কোনও কি খুশির খবর?

এরপরই চাকরিহারারা জানান, রাজ্যের গাফিলতিতে আজ থেকে এক বছর আগে তাঁদের সকলের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। গত ৩ এপ্রিল সেই নির্দেশই বহাল রেখেছে শীর্ষ আদালত। 

তাঁদের অভিযোগ, অযোগ্যদের বাঁচাতে রাজ্য আদালতে যোগ্যদের তালিকা তুলে দেয়নি। যে কারণে পুরো প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত।

আন্দোলনকারীদের বিক্ষোভের জেরে সোমবার থেকেই এসএসসি ভবনে আটকে রয়েছেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তবে এদিন তিনি চাকরিহারাশিক্ষকদের কেক গ্রহণ করেননি। যে প্রসঙ্গে চাকরিহারাদের কটাক্ষ, "ওনার মতো আধিকারিকের জন্য আজকে আমাদের ভবিষ্যত অন্ধকার। পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েও রাজ্যের চুরির দায়ে আমাদের চাকরি চলে গেছে। চাকরি হারানোর বর্ষপূর্তির কেক দিতে গিয়েছিলাম। উনি বোধহয় আমাদের এখনও ভালবেসে উঠতে পারেননি, তাই কেক গ্রহণ করেননি!"

চাকরিহারা শিক্ষকরা জানিয়েছেন, প্রতিবাদের প্রতীক হিসেবে তাঁরা এই কেক রেখে দেবেন, যতদিন না সমস্যার সমাধান হয়। তবে এ ব্যাপারে এসএসসি কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। 


```