Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৌদিকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় বেধড়ক মার

বৌদিকে বিয়ের প্রস্তাব দিয়েছিল দূর সম্পর্কের দেওয়র। সেই প্রস্তাব ফিরিয়েও দিয়েছিলেন বৌদি। এই প্রত্যাখ্যান কিছুতেই মেনে নিতে পারছিল না ওই যুবক। আক্রোশে বধূ ও তাঁর পরিবারের লোকজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তার বিরুদ্ধে।

বৌদিকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় বেধড়ক মার

শেষ আপডেট: 11 January 2024 20:52

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বৌদিকে বিয়ের প্রস্তাব দিয়েছিল দূর সম্পর্কের দেওয়র। সেই প্রস্তাব ফিরিয়েও দিয়েছিলেন বৌদি। এই প্রত্যাখ্যান কিছুতেই মেনে নিতে পারছিল না ওই যুবক। আক্রোশে বধূ ও তাঁর পরিবারের লোকজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তার বিরুদ্ধে। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে জগৎবল্লভপুরে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম কৃষ্ণ ধক। সে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া শিবারামপুর এলাকার বাসিন্দা। 

আক্রান্ত মহিলার শাশুড়ি বলেন, ''বৌমাকে ছেড়ে অনেকদিন আগেই ছেলে অন্য জায়গায় বিয়ে করেছে। তিন সন্তানকে নিয়ে বৌমা আমাদের সঙ্গেই থাকে। নিতান্তই ভালো মেয়ে। কৃষ্ণ দূর সম্পর্কের আত্মীয় হওয়ায় বাড়িতে আসত। হঠাৎই একদিন বৌমাকে বিয়ের প্রস্তাব দেয়। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল বৌমা। তার পর থেকে সে বৌমাকে উতক্ত করত। কৃষ্ণর বিরুদ্ধে পুলিশেও অভিযোগ করা হয়েছিল। কয়েকদিন লকআপেও কাটিয়ে ছিল সে।''

বৃদ্ধার অভিযোগ, এদিন রাস্তায় তাঁর বৌমাকে একা পেয়ে কৃষ্ণ হামলা চালায়। সেই সময় বৌমাকে বাঁচাতে গিয়ে তিনিও আক্রান্ত হন। এরপর প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে বধূর অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

জগৎবল্লভপুর থানায় এবিষয়ে ফের অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। 


```