Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বাজি ফাটাতে গিয়ে আগুনে ঝলসে মৃত্যু দুই শিশু-সহ এক কিশোরীর! উলুবেড়িয়ায় ভয়াবহ কাণ্ড

চিৎকার এবং আগুন দেখে ছুটে আসেন স্থানীয় কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশু ও কিশোরীর। তিনজনের দেহের বেশিরভাগ অংশ ঝলসে গিয়েছে।

বাজি ফাটাতে গিয়ে আগুনে ঝলসে মৃত্যু দুই শিশু-সহ এক কিশোরীর! উলুবেড়িয়ায় ভয়াবহ কাণ্ড

ফাইল ছবি।

শেষ আপডেট: 1 November 2024 20:55

দ্য ওয়াল ব্যুরো: বাজি ফাটাতে গিয়ে আগুনে ঝলসে মৃত্যু হল দুই শিশু-সহ এক কিশোরীর। শুক্রবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়। 

পুলিশ সূত্রে খবর, এদিন সন্ধেয় ঘনাটি ঘটেছে  উলুবেড়িয়ার গঙ্গারামপুর এলাকায়। সেখানে একটি বাড়িতে প্রচুর বাজি মজুত ছিল। তার অদূরে ছয় ও আট বছরের দুটি শিশু এবং ১৪ বছরের এক কিশোরী বাজি ফাটাচ্ছিল। আচমকা বাজির স্ফূলিঙ্গ ওই বাড়িতে মজুত থাকা বাজির সংস্পর্শে আসে। মুহূর্তে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়।

চিৎকার এবং আগুন দেখে ছুটে আসেন স্থানীয় কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশু ও কিশোরীর। তিনজনের দেহের বেশিরভাগ অংশ ঝলসে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন এবং স্থানীয় থানার পুলিশ।

আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি দোকানেও। ভস্মীভূত হয়ে যায় বাজি মজুত থাকা ঘরটি এবং পাশের দোকানে। কী কারণে বিপুল পরিমাণ বাজি ঘরের মধ্যে মজুত করে রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ জানিয়েছে, তদন্তে সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হবে।

এদিকে এভাবে মর্মান্তিক দুর্ঘটনায় তিনটি প্রাণ চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শিশুরা যখন বাজি ফাটাচ্ছিল, তখন সেখানে তাদের পাহারায় বাড়ির বড় কেউ কেন ছিলেন না, উঠছে সেই প্রশ্নও।


```