Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

নদীতে ভেসে গিয়েও জীবন ফিরে পেলেন, বসিরহাটে মহিলাকে বাঁচালেন স্থানীয়রা

বসিরহাটে এক অজ্ঞতাপরিচয় মহিলা এলাকাবাসীদের তাৎপরতায় জীবন ফিরে পেলেন।

নদীতে ভেসে গিয়েও জীবন ফিরে পেলেন, বসিরহাটে মহিলাকে বাঁচালেন স্থানীয়রা

শেষ আপডেট: 22 March 2024 19:17

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, রাখে হরি মারে কে? নদীতে ভেসে গিয়েও প্রাণে বাঁচলেন মহিলা। বসিরহাটে এক অজ্ঞতাপরিচয় মহিলা এলাকাবাসীদের তৎপরতায় জীবন ফিরে পেলেন।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বায়লানি ভবানীপুর ডাসা নদীতে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা ডাসা নদীতে কাঠের গুড়ির মতো কিছু একটা ভেসে থাকতে দেখেন। স্বাভাবিকভাবেই তাঁদের মনে সন্দেহ দানা বাঁধে। 

এরপর ভাসতে ভাসতে কাঠের গুড়ির মতো বস্তুটি নদীর পাড়ে চলে এলেই সকলে আসল বিষয়টা বুঝতে পারেন। কাঠের গুড়ি নয়, আদতে নদীতে যে ভেসে আসছিলেন এক মহিলা। এদিকে পাড়ে মানুষের ভিড় দেখতে পেয়ে মহিলাও বাঁচানোর জন্য হাত নাড়তে থাকেন।

এরপরই তড়িঘড়ি মাঝি এবং এলাকাবাসীদের তাৎপরতায় মহিলাকে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ। 

ওই মহিলা কে, তিনি কীভাবেই বা নদীতে পড়লেন, তা এখনও জানা যায়নি। অজ্ঞাত পরিচয় মহিলার নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে। তাঁর পরিবারের সদস্যদের খোঁজ করছে পুলিশ।


```