Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

হাঁসের ময়নাতদন্ত চেয়ে থানায়! সন্দেহ বিষ দিয়ে মারা হয়েছে

পোষা হাঁসের অস্বাভাবিক মৃত্যুর পর দেহের ময়নাতদন্ত চেয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন চুঁচুড়ার সিংহীবাগানের বাসিন্দা ইতি বিশ্বাস। বুধবার হুগলি জেলা পরিষদের মৎস ও প্রাণী সম্পদ দফতরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তীর কাছে গেলে তিনি ইতিকে নিয়ে থানায় যান।

হাঁসের ময়নাতদন্ত চেয়ে থানায়! সন্দেহ বিষ দিয়ে মারা হয়েছে

শেষ আপডেট: 24 January 2024 19:38

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পোষা হাঁসের অস্বাভাবিক মৃত্যুর পর দেহের ময়নাতদন্ত চেয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন চুঁচুড়ার সিংহীবাগানের বাসিন্দা ইতি বিশ্বাস। বুধবার হুগলি জেলা পরিষদের মৎস ও প্রাণী সম্পদ দফতরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তীর কাছে গেলে তিনি ইতিকে নিয়ে থানায় যান। সেখানে অভিযোগ দায়েরের পর পশু হাসপাতালে যান। ময়নাতদন্তের জন্য মৃত হাঁসগুলিকে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করেন।

স্বামী রোগশয্যায়। এক মাত্র ছেলেও ব্লাড ক্যান্সারে আক্রান্ত। পাঁপড় ভাজা আর ঝালমুড়ি বিক্রি করে কোনও ভাবে দিন গুজরান করেন ইতি। তার ১০টি হাঁস ছিল। ডিম বিক্রি করে সংসারে কিছুটা সুরাহা হত। ৩টি হাঁস শনিবার হঠাৎ মারা যায়। ইতি বলেন, “সকালে হাঁস ঘর খুলি। তারপর হঠাৎ দেখতে পাই ৩টি হাঁস কিছু মুড়ি খেয়ে ছটফট করতে করতে জলে চলে গেল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মারা যায়। মুড়ির প্যাকেট তুলে দেখি এক কটু গন্ধ রয়েছে। তাতে সন্দেহ হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানালে তিনি পুলিশের কাছে যেতে বলেন। পুলিশে জানালে তারা বাড়ি গিয়ে তদন্ত করে পশু হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়। হাসপাতাল তাকে বলে ময়নাতদন্তের জন্য পুলিশে দায়ের করা অভিযোগ পত্র লাগবে। এমনি করে কয়েকদিন পেরিয়ে যায়।”

ইতির সন্দেহ তার হাঁসগুলোকে মুড়িতে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে। প্রতিবেশী একজনের সঙ্গে মাস ছয়েক আগে অশান্তি হয়েছিল। তবে বিষ কে দিয়েছে তা দেখতে না পাওয়ায় কারও নামে অভিযোগ করেননি। হাঁসগুলোকে যে খুন করা হয়েছে তা নিশ্চিত হতে ময়নাতদন্ত চেয়েছেন।

এদিন জেলা পরিষদের মৎস ও প্রাণী সম্পদ দফতরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী বলেন, “একজন গরীব মহিলার তিনটে হাঁস মারা গেছে। আইনের কচকচানিতে তিন দিন ধরে তিনি ঘুরে বেড়াচ্ছেন। ময়নাতদন্তের জন্য জেলা প্রাণিসম্পদ দফতরের কোনও পরিকাঠামো নেই। এই হাঁসগুলির ময়নাতদন্ত করা হবে। তবে কলকাতার বেলগাছিয়া স্টেট ফরেনসিক ল্যাবটারিতে।” তাঁর পোষা হাঁসের মৃত্যু কী কারণে তারপরেই স্পষ্ট হবে ইতির কাছে।


```