
শেষ আপডেট: 31 October 2022 10:06
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে হাসপাতালের বাথরুমের পেছন থেকে এক প্রসূতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta National Medical College)। জানা গেছে, হাসপাতালের স্ত্রী রোগ বিভাগের বাথরুমের পাশে ওই প্রসূতির দেহ (Woman Dead body Recover) পড়ে থাকতে দেখা যায়। কিন্তু ওইখানে কীভাবে তাঁর দেহ এল? স্বাভাবিক মৃত্যু না এর পেছনে অন্য কোনও কারণ আছে, তা নিয়ে ধন্দে পুলিশ। পরিবারের লোকদের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
হাসপাতাল সূত্রের খবর, প্রসব যন্ত্রণা নিয়ে গত বুধবার সেই প্রসূতি মেডিক্যাল কলেজের স্ত্রী রোগ বিভাগে ভর্তি হন। সেখানেই এক কন্যা সন্তানের জন্ম দেন। মৃতার পরিবারের অভিযোগ, রবিবার থেকে তাঁদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ ফাঁড়িতে জানানো হয় সে কথা।
সোমবার সকালে বাথরুমের পাশের নর্দমার পাশ থেকে ওই রোগীর দেহ উদ্ধারের পরেই ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবার। হাসপাতাল ও পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে তারা। এমনকী, তাদের মেয়েকে খুন করা হয়েছে বলে দাবি, পরিবারের।
হাসপাতাল কর্তৃপক্ষ গোটা ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে। কীভাবে একজন রোগী বেড থেকে উধাও হয়ে গেল, কীভাবেই বা তাঁর মৃত্যু হল সবটাই খতিয়ে দেখবে এই কমিটি।
ধর্ষিতার টু ফিঙ্গার টেস্ট অমার্জনীয় অপরাধ, সরকারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের