Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অঙ্গদানের পরে কঙ্কালও দান করা হল মহিলার! বেনজির ঘটনা আরজিকরে

দ্য ওয়াল ব্যুরো: এক অনন্য নজির কলকাতার আরজিকর হাসপাতালে (R G Kar Hospital)। মৃত্যুর পর অঙ্গদান করার ঘটনা নতুন নয়, তবে কিডনি, হার্ট, লিভার ছাড়াও নিজের কঙ্কালটাও মৃত্যুর পর দান করে দিয়ে গেলেন (Skeleton Donate)। মঞ্জুবালা ভক্ত নামে এক মহি

অঙ্গদানের পরে কঙ্কালও দান করা হল মহিলার! বেনজির ঘটনা আরজিকরে

শেষ আপডেট: 12 July 2022 10:11

দ্য ওয়াল ব্যুরো: এক অনন্য নজির কলকাতার আরজিকর হাসপাতালে (R G Kar Hospital)। মৃত্যুর পর অঙ্গদান করার ঘটনা নতুন নয়, তবে কিডনি, হার্ট, লিভার ছাড়াও নিজের কঙ্কালটাও মৃত্যুর পর দান করে দিয়ে গেলেন (Skeleton Donate)। মঞ্জুবালা ভক্ত নামে এক মহিলা। শুধুমাত্র ডাক্তারি পড়ুয়াদের পড়াশুনার সুবিধার্থেই তিনি নিয়েছিলেন এমন সিদ্ধান্ত। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রয়াত মঞ্জুবালাদেবীর দেহের কঙ্কালটা চামড়া ছাড়িয়ে বার করা হবে। পরে সেটি চিকিৎসা বিদ্যায় কাজে লাগানো হবে।

বাংলায় এই ঘটনা প্রথম। মঞ্জুদেবীর স্বামী রমেশ ভক্ত নিজের স্ত্রীর অঙ্গহীন দেহ দান করার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, গত ৪ জুলাই বাইক দুর্ঘটনায় আহত হয়েছিলেন মঞ্জুবালা। তবে চিকিৎসা করেও তাঁকে বাঁচানো যায়নি। জানানো হয় ব্রেন ডেথ হয়েছে মঞ্জুবালা ভক্তের। তাঁর মৃত্যুর পর অঙ্গদানের সিদ্ধান্ত নেন তাঁর স্বামী। একে একে হার্ট, কর্নিয়া, লিভার, কিডনি দান করা হয়। পড়ে থাকে কঙ্কালটি।

রমেশবাবু সেই কঙ্কালটিও ডাক্তারি পড়ুয়াদের স্বার্থে দান করার সিদ্ধান্ত নেন। যোগাযোগ করেন আরজিকর হাসপাতালের সঙ্গে। সোমবার সেই সেই কঙ্কাল দান করা হল এই হাসপাতালের অ্যানাটমি বিভাগে। এমন ঘটনায় খুশি হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের কথায়, মঞ্জুদেবীর দেখানো পথে ভবিষ্যতে এগিয়ে আসবেন অনেকেই।

শ্বাসযন্ত্রে আটকে গিয়েছিল দারচিনি! এসএসকেএমের সফল অস্ত্রোপচার প্রাণ বাঁচাল একরত্তির


```