
শেষ আপডেট: 12 September 2021 14:20
প্রত্যক্ষদর্শীদের কথায়, মহিলাটি ক্রিম রঙের পরিধান পরে ছিলেন। মাথা ঢাকা ছিল কাপড়ে। প্ৰথমে তাঁরা লক্ষ্য করেন যে, ওই মহিলাটি একটি নর কঙ্কালের সঙ্গে নাচছেন, পরে একটি কুকুরের মতো কঙ্কালের সঙ্গেও একই ভঙ্গিমাতে সময় কাটাতে দেখেন।
আরও পড়ুনঃ ভিডিও গেমের আসক্তিই কাল, বাড়িতে অশান্তির পরই অস্বাভাবিক মৃত্যু যুবকের
ব্যস্ততম রাস্তার ধারে এই হালের এই কবরস্থানটি। স্বভাবতই এই কাণ্ড দেখে লোক জড়ো হয়ে যায়। অনেকেই এই ঘটনাকে নিজেদের ফোনে ক্যামেরাবন্দি করেছেন। তবে এত উৎসুক মানুষের দৃষ্টি তার দিকে তাও ভ্রুক্ষেপ নেই ওই মহিলার। নিজের মনেই নেচে চলেছেন তিনি।
যে কবরস্থানটির কথা বলা হচ্ছে, সেটি প্রায় পঞ্চাশ বছরের ওপর ব্যবহার হয়নি। তবে এটি শহরের একটি ঐতিহাসিক স্থান। ১৮৪৭ সালে এই কবরস্থানটি তৈরি করা হয়। ১৯৭২ সাল পর্যন্ত এই কবরস্থানটি ব্যবহার হত। তারপর আর একটি মৃতদেহও এখানে কবর দেওয়া হয়নি। সেই বন্ধ কবরস্থানে মহিলার এমন কীর্তিকলাপ ঘিরে জড়ো হয়েছে একরাশ রহস্য। এমনকি এই কঙ্কালগুলোই পাওয়া গেল কোথা থেকে সেটা নিয়ে প্ৰশ্ন উৎসুকদের মধ্যে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'