Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মহিলা যাত্রীর সঙ্গে অভব্য ব্যবহার ও মারধরের অভিযোগ, ফের কলকাতায় ক্যাব চালকের 'দৌরাত্ম্য'!

শিয়ালদহ এলাকা চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধেয় শোরগোল পড়ে যায়। মহিলা যাত্রীকে মারধরেরও অভিযোগ উঠেছে।

মহিলা যাত্রীর সঙ্গে অভব্য ব্যবহার ও মারধরের অভিযোগ, ফের কলকাতায় ক্যাব চালকের 'দৌরাত্ম্য'!

ফাইল ছবি

শেষ আপডেট: 17 December 2023 11:18

দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতায় ক্যাব চালকের বিরুদ্ধে মহিলা যাত্রীর সঙ্গে অভব্য ব্যবহার করার অভিযোগ উঠল। শিয়ালদহ এলাকা চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধেয় শোরগোল পড়ে যায়। মহিলা যাত্রীকে মারধরেরও অভিযোগ উঠেছে।

নিগৃহীত মহিলার অভিযোগ, শনিবার সন্ধেয় দাদা ও ভাইপোর সঙ্গে একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন তিনি। শিয়ালদহ থেকে একটি অ্যাপ ক্যাব বুক করেন ওই মহিলা। ক্যাবে ওঠার পর থেকেই চালকটি তাঁকে কু-দৃষ্টিতে দেখতে শুরু করে বলেও অভিযোগ। এমনকী গাড়ির লুকিং গ্লাস দিয়ে তাকিয়ে ছিল ওই চালক, এমন দাবি নিগৃহীতার।

মহিলার কথায়, এমন আচরণে প্রতিবাদ করায় তাঁর দাদার সঙ্গে বচসা বেঁধে যায় চালকের। চলন্ত গাড়িতেই বাকবিতণ্ডা শুরু হয়। তারপর হঠাৎই টাকি হাউস স্কুল এলাকায় গিয়ে গাড়ি দাঁড় করিয়ে দেয় অভিযুক্ত। গাড়ি থেকে নেমে পড়ে সে। তারপর তাঁর দাদাকে ধরে মারধর করে বলে দাবি ওই মহিলার।

মহিলা যাত্রীর গায়ে হাত তোলার অভিযোগও ওঠে চালক ও তার বন্ধুদের বিরুদ্ধে। ঘটনাটি দেখতে পেয়ে ঘটনাস্থলে আসেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। তখনই অভিযুক্ত ও তার বন্ধুরা গাড়ি করে পালিয়ে যায়। পালানোর সময় ওই ট্রাফিক পুলিশকে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছে বলেও অভিযোগ। 

আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযুক্ত চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান ওই মহিলা যাত্রী। সেই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের খবর। সেই ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তর খোঁজ শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।


```