Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দোলের সকালে নদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু শিশু-সহ ৬ জনের! আশঙ্কাজনক আরও সাত

পৃথক একটি দুর্ঘটনায় মালদহের গাজোলে মৃত্যু হয়েছে আরও একজনের। 

দোলের সকালে নদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু শিশু-সহ ৬ জনের! আশঙ্কাজনক আরও সাত

ফাইল ছবি।

শেষ আপডেট: 14 March 2025 14:17

দ্য ওয়াল ব্যুরো: দোলের সকালে ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটল নদিয়ার (Nadia) চাপড়ায়। টোটো ও চারচাকার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শিশু-সহ তিনজনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও তিনজনের। গুরুতর জখম আরও সাতজন। 

তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের চাপড়া হাসপাতাল থেকে  শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনার জেরে উৎসবের সকালে এলাকায় কার্যত শোকের ছায়া। অন্যদিকে পৃথক একটি দুর্ঘটনায় মালদহের গাজোলে মৃত্যু হয়েছে আরও একজনের। 

স্থানীয় সূত্রের খবর, দোলের সকালে ঈদের বাজার করে চাপড়া থেকে নাকাশিপাড়া ফিরছিল একটি পরিবার। তিনটি টোটোতে পরিবারের ১৩ সদস্য ছিলেন। আচমকা একটি লরির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। জখম হন আরও কয়েকজন। উদ্ধার কার্যে এগিয়ে আসেন স্থানীয়রা। তাঁরাই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে পরে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুর্ঘটনার তীব্রতায় টোটোটি দুমড়ে মুচড়ে যায়। পরে পালাতে গিয়ে বাকি দুটি টোটোকেও ধাক্কা মারে লরি। তাতেই দুর্ঘটনা ভয়াবহ আকার নেয়। লরির তলায় চাপা পড়ে যায় টোটোর একাধিক যাত্রী। জানা যাচ্ছে, আহতদের প্রথমে চাপড়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁগের শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার জেরে সংশ্লিষ্ট রাস্তায় তীব্র যানজটও তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


```