Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জঙ্গলে গিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা কিশোরের! আহত তার বোনও

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গলে গিয়ে নিজের বুকেই গুলি (shot) চালিয়ে আত্মহত্যা (suicide) করল এক কিশোর (teenager)। পাশাপাশি তারই ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছে তার বোনও। আশঙ্কাজনক অবস্থায় সেই বাচ্চা মেয়েটি বর্তমানে হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে ত্রিপু

জঙ্গলে গিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা কিশোরের! আহত তার বোনও

শেষ আপডেট: 24 November 2022 18:43

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গলে গিয়ে নিজের বুকেই গুলি (shot) চালিয়ে আত্মহত্যা (suicide) করল এক কিশোর (teenager)। পাশাপাশি তারই ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছে তার বোনও। আশঙ্কাজনক অবস্থায় সেই বাচ্চা মেয়েটি বর্তমানে হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার (Tripura) ধলাই জেলার লংতারি উপত্যকায়। এই খবর প্রকাশ্যে আসতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, নিহত কিশোরের নাম দানিময় চাকমা (১৪) ও তার ছোট বোনের নাম লক্ষ্মীরানি চাকমা (৯)। সূত্রের খবর, গত মঙ্গলবার বিকেলে দানিময় একটি দেশি বন্দুক থেকে গুলি ছুড়ে আত্মহত্যা করে। প্রথম গুলিটি করার পর সে আরও একটি গুলি করে। তাতেই আহত হয় তার বোন।

জঙ্গলের ভিতর থেকে আর্তনাদ শুনে ছুটে আসেন আশেপাশে থাকা কয়েকজন স্থানীয়। তাঁরাই উদ্ধার করে লক্ষ্মীরানিকে হাসপাতালে ভর্তি করে। এদিকে দ্রুত এই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসন লংতারি উপত্যকা মহকুমার এসডিপিও সোনাচরণ জামাতিয়া এবং মানিকপুর থানার ওসি। সঙ্গে ছিল ফরেনসিক দলের কয়েকজন সদস্যও।

সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গেছে, আহত লক্ষ্মীরানি ওই একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে ওই ঘটনাস্থল থেকেই আত্মহত্যায় ব্যবহৃত একটি দেশি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

হঠাৎ করে ওই কিশোর কেন নিজের বুকে গুলি চালালো, তা ভাবাচ্ছে পুলিশকে। এর পিছনে কি কোনও পারিবারিক কলহের ঘটনা রয়েছে নাকি অন্য কোনও কারণে সেই কিশোর মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

বিধ্বংসী আগুন দিল্লির চাঁদনি চক মার্কেটে! ঘটনাস্থলে দমকলের ২৫টি ইঞ্জিন


```