Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

প্রেসিডেন্সিতে প্রতিবন্ধী ছাত্রকে নামতে হল বহু কষ্টে সিঁড়ি দিয়ে

দ্য ওয়াল ব্যুরোঃ কলেজ খুলেছে। প্রায় কুড়ি মাস পর ব্যাগপত্র নিয়ে ক্লাস করতে গেছে পড়ুয়ারা (Student)। অফলাইন ক্লাসের উন্মাদনা ঝরে পড়েছে তাদের চোখেমুখে। কিন্তু এই খুশির আমেজের মাঝেও আছে বিষাদের ছায়া। কলেজ খুললেও এখনও হোস্টেল খোলেনি অনেক জায়গাতেই

প্রেসিডেন্সিতে প্রতিবন্ধী ছাত্রকে নামতে হল বহু কষ্টে সিঁড়ি দিয়ে

শেষ আপডেট: 16 November 2021 10:24

দ্য ওয়াল ব্যুরোঃ কলেজ খুলেছে। প্রায় কুড়ি মাস পর ব্যাগপত্র নিয়ে ক্লাস করতে গেছে পড়ুয়ারা (Student)। অফলাইন ক্লাসের উন্মাদনা ঝরে পড়েছে তাদের চোখেমুখে। কিন্তু এই খুশির আমেজের মাঝেও আছে বিষাদের ছায়া। কলেজ খুললেও এখনও হোস্টেল খোলেনি অনেক জায়গাতেই। বিপাকে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা পড়ুয়ারা। কলেজ খুললেও হোস্টেল বন্ধ, প্রথম দিন ক্লাসে যোগ দেওয়া হল না দূরের পড়ুয়াদের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সিঁড়িতে মঙ্গলবার সকালে বসে থাকতে দেখা গেল রোহিত রায়কে। তিনি বিশেষভাবে সক্ষম। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও লেখাপড়া চালিয়ে যাওয়ার ইচ্ছে তাঁর ষোলআনা। তাই কলেজ খুলতেই প্রথম দিনই তিনি চলে এসেছে ক্লাস করতে। অনলাইন ক্লাসে পড়াশোনা চললেও প্র্যাকটিকাল করা যায় না একেবারেই। আর সেই প্র্যাকটিকাল ক্লাস করতেই সুদূর নবদ্বীপ থেকে ছুটে এসেছেন রোহিত। ভূগোলের ছাত্র তিনি, প্র্যাকটিকাল না হলে চলে না। কিন্তু সশরীরে কলেজে এসেও পদে পদে সমস্যায় পড়ছেন রোহিত আর তাঁর মা। রোহিত রায়ের মা রেবা রায় জানালেন, তিনি লিফটের ব্যবহার জানেন না। তাই বিশেষভাবে সক্ষম ছেলেকে নিয়ে সিঁড়ি বেয়েই চলাফেরা করতে হচ্ছে তাঁকে। অন্য উপায় নেই। কলেজের হোস্টেল না খোলায় তাঁরা সমস্যায় পড়েছেন। যদিও সিঁড়ি দিয়ে নামার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে রোহিতের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ভূগোলে পিএইচডি করতে চান রোহিত। চোখে তাঁর অনেক স্বপ্ন। স্কুলজীবন থেকেই তিনি মেধাবী ছাত্র। নবদ্বীপের বকুলতলা স্কুলে পড়তেন রোহিত। তারপর ভূগোল নিয়ে পড়েছেন কৃষ্ণনগর কলেজে। প্রেসিডেন্সিতে পিএইচডি করার স্বপ্ন দেখেন তিনি। আপাতত দাবি একটাই, হোস্টেলও খুলে দেওয়া হোক শিগগিরই। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```