Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চন্দ্রকোণায় ক্যাম্পাসের পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু! স্কুলের দুই মালিক গ্রেফতার

স্কুলের ক্যাম্পাসের ভিতরে পুকুরে ডুবে মৃত্যু হয়েছিল ক্লাস নাইনের ছাত্রের। সেই ঘটনায় পরে পুলিশের কাছে গাফিলতির অভিযোগ দায়ের করেছিল ছাত্রের পবিরার। সেই অভিযোগের ভিত্তিতে স্কুলের দুই মালিক গৌতম দাস ও ধীরা পাল দাসকে গ্রেফতার করেছে পুলিশ। 

চন্দ্রকোণায় ক্যাম্পাসের পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু! স্কুলের দুই মালিক গ্রেফতার

শেষ আপডেট: 28 November 2023 14:33

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: স্কুলের ক্যাম্পাসের ভিতরে পুকুরে ডুবে মৃত্যু হয়েছিল ক্লাস নাইনের ছাত্রের। সেই ঘটনায় পরে পুলিশের কাছে গাফিলতির অভিযোগ দায়ের করেছিল ছাত্রের পবিরার। সেই অভিযোগের ভিত্তিতে স্কুলের দুই মালিক গৌতম দাস ও ধীরা পাল দাসকে গ্রেফতার করেছে পুলিশ। 

চন্দ্রকোণার রামজীবনপুর পুরসভার বাইপাসের ধারে রয়েছে এই বেসরকারি স্কুল। সোমবার সকালে স্কুল ক্যাম্পাসের মধ্যে থাকা পুকুরে ডুবে মৃত্যু হয় ওই ছাত্রের। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় চন্দ্রকোনার রানিগঞ্জ এলাকায়। ওই স্কুল কর্তৃপক্ষ দাবি করে, কীভাবে এমন ঘটনা ঘটেছে, তাঁরা কিছুই জানেন না। এরপরেই স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনেন মৃত ছাত্রের পরিবার। 

ওই দিন দুপুরে স্কুল কর্তৃপক্ষ ছাত্রের পরিবারকে, সন্তানের জলে ডুবে মৃত্যুর খবর দেয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গেলে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের গন্ডগোল শুরু হয়। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন মৃত ছাত্রের পরিবার।  

তাঁদের দাবি, ছেলে সাঁতার জানত। তবু ক্যাম্পাসে পুকুরের জলে ডুবে তার কীভাবে মৃত্যু হল, সেবিষয়ে তাঁরা কিছুই বুঝতে পারছেন না। সেই সময় স্কুলের মালিক গৌতম দাস দাবি করেন, '' বিষয়টি কীভাবে ঘটছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।''


```