Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

১৩ বছর আগে সমুদ্রে হারিয়ে যাওয়া আংটি খুঁজে পেলেন অস্ট্রেলিয়ার জাস্টিন

দ্য ওয়াল ব্যুরো: ছোট্ট একটা আংটি, কতটুকুই বা তার আয়তন! সমুদ্রে স্নানে নেমে খুলে গেছিল হাত থেকে। সে আজ থেকে ১৩ বছর আগের কথা। কিন্তু কথায় বলে, সমুদ্র নাকি সব ফিরিয়ে দেয়! তাই বলে অস্ট্রেলিয়ার যুবক জাস্টিন সেই হারানো আংটিও খুঁজে পাবেন! এমনটাই হ

১৩ বছর আগে সমুদ্রে হারিয়ে যাওয়া আংটি খুঁজে পেলেন অস্ট্রেলিয়ার জাস্টিন

শেষ আপডেট: 7 January 2021 08:57

দ্য ওয়াল ব্যুরো: ছোট্ট একটা আংটি, কতটুকুই বা তার আয়তন! সমুদ্রে স্নানে নেমে খুলে গেছিল হাত থেকে। সে আজ থেকে ১৩ বছর আগের কথা। কিন্তু কথায় বলে, সমুদ্র নাকি সব ফিরিয়ে দেয়! তাই বলে অস্ট্রেলিয়ার যুবক জাস্টিন সেই হারানো আংটিও খুঁজে পাবেন! এমনটাই হয়েছে দিন কয়েক আগে। দক্ষিণ অস্ট্রেলিয়ার বাসিন্দা জাস্টিন ওসেনাসেক অদ্ভুত ভাবে আংটি খুঁজে পাওয়ার পরে বলেছেন, "২০২০ ঘটনাবহুল একটা বছর। এতরকমের ঘটনা ঘটেছে যা বাস্তবে আমাদের সকলকে চমকে দিয়েছে। তার মধ্যে ১৩ আগে সমুদ্রে হারিয়ে যাওয়া আংটি খুঁজে পাওয়ার ঘটনাও একটা। আমি শুধু চমকেই যাইনি। হতবাকও হয়েছি।" অ্যাডেলেড শহরের মেট্রোপলিটন ফায়ার সার্ভিসের একজন দমকলকর্মী জাস্টিন। ২০০৭ সালে হেনলে বিচে বন্ধুদের সঙ্গে খেলছিলেন বিচ বল। সেখানেই হাত থেকে তাঁর সোনার আংটি খুলে সমুদ্রের জলে পরে যায় বলে জাস্টিনের ধারণা ছিল। বহু খোঁজার পর, হাল ছেড়ে দিয়েছিলেন তিনি। সমুদ্রের জলে মানুষ হারালেই খুঁজে পাওয়া যায় না‌ সেখানে ছোট্ট আংটি কীভাবেই বা পাবেন! ভুলেও গিয়েছিলেন আংটির কথা। আচমকা এক ইমেল এক ধাক্কায় মনে করিয়ে দেয় তাঁর হারানো আংটির কথা। ব্রুশ ফিলিপস সোশ্যাল মিডিয়ায় এই আংটি খুঁজে পেয়ে, ছবিসহ পোস্ট করেন। হেনলে বিচে মেটাল ডিটেক্টর দিয়ে তিনি খুঁজে পেয়েছিলেন এই আংটি। সোশ্যাল মিডিয়ার পোস্টে জাস্টিনের পরিচিতরা দেখে চিনতে পেরে ফিলিপসকে জাস্টিনের কথা জানান। তারপরেই জাস্টিনকে ইমেল করে এই আংটির বিষয়ে জানান ফিলিপস। ইমেল মারফত খবর পাওয়ার পর ফিলিপস পৌঁছে যান জাস্টিনের কর্মক্ষেত্রে। সেখানেই হাতে হাতে পৌঁছে দেয় ১৩ বছর আগে হারিয়ে যাওয়া আংটি। ফিলিপসের সততা দেখে, বলাই বাহুল্য, মুগ্ধ হয়েছেন জাস্টিন। বলেছেন এরপর থেকে সাবধানে, যত্নে নিজের কাছে রেখে দেবেন এই আংটি। অন্যদিকে ফিলিপস বলেছেন, "এটি আমার কর্তব্য ছিল। তাঁকে আংটি ফিরিয়ে দিয়ে আমার নিজেরই আনন্দ হচ্ছে।"

```