Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

৭ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ আত্মীয়ের বিরুদ্ধে! ২৪ ঘণ্টায় রাজ্যে ৩টি ধর্ষণের ঘটনা

ডোমকলের মহকুমা পুলিশ আধিকারিক শুভম বাজাজ জানিয়েছেন, অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পকসো আইনে মামলাও রুজু করা হয়েছে। তদন্ত চলছে।

৭ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ আত্মীয়ের বিরুদ্ধে! ২৪ ঘণ্টায় রাজ্যে ৩টি ধর্ষণের ঘটনা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 2 November 2024 20:42

দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ ঘণ্টায় রাজ্যে তিনটি ধর্ষণের অভিযোগ সামনে এসেছে এবং তিনটি জায়গাতেই নির্যাতিতা নাবালিকা।

সাত বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল পরিবারের এক সদস্যের বিরুদ্ধে। মধ্যবয়সী ওই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। 

জানা যাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে হেনস্থা করা হয়। ভয়ে কাউকে কিছু বলতে পারেনি সে। পরদিন অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। তারপরই গোটা ঘটনার কথা জানতে পারেন শিশুর বাবা-মা। তাঁদের অভিযোগ চকলেটের লোভ দেখিয়ে মেয়েকে একটি ঘরে ডেকে নিয়ে যান এক আত্মীয়। তারপরই ধর্ষণ করা হয়। 

শিশুটির আচরণে অসঙ্গতি লক্ষ্য করছিলেন পরিবারের লোকজন। মায়ের অভিযোগ, মেয়েই তাঁকে জানায় ঘটনার কথা। এরপর ডোমকল থানায় অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। 

ডোমকলের মহকুমা পুলিশ আধিকারিক শুভম বাজাজ জানিয়েছেন, অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পকসো আইনে মামলাও রুজু করা হয়েছে। তদন্ত চলছে।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় আলিপুরদুয়ারের ফালাকাটায় পাঁচ বছরের এক শিশুকে জিলিপির লোভ দেখিয়ে ডেকে নিয়ে যান এক প্রতিবেশী। তার পর তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ ওঠে।

আবার, আজ অর্থাৎ শনিবার দুপুরে আলিপুরদুয়ারেরই কুমারগ্রামে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ সামনে আসে। সেখানেও অভিযুক্ত নির্যাতিতার আত্মীয়। নদী থেকে শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার ঘটনায় তোলপাড় হয় গোটা গ্রাম। 


```