Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শিলিগুড়িতে চলন্ত পুলকারে আগুন, চালকের জন্য কপালজোরে বাঁচল ১৪ জন পড়ুয়া

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাচ্চাদের নামানোর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুলকারে আগুন ধরে যায়।

শিলিগুড়িতে চলন্ত পুলকারে আগুন, চালকের জন্য কপালজোরে বাঁচল ১৪ জন পড়ুয়া

অগ্নিদগ্ধ পুলকার - ফাইল ছবি

শেষ আপডেট: 11 March 2025 18:35

দ্য ওয়াল ব্যুরো: স্কুল থেকে বাচ্চাদের নিয়ে ফিরছিল পুলকারটি (Poolcar)। আচমকা তাতে আগুন (Fire) লেগে যায়। যদিও তার আগেই কোনও রকম ভিতরে থাকা পড়ুয়াদের নামিয়ে দিয়েছিলেন চালক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলকারের চালকের উপস্থিত বুদ্ধির জেরেই বাচ্চাদের প্রাণ যায়নি। নাহলে মর্মান্তিক ঘটনা ঘটে যেতে পারত।

মঙ্গলবার শিলিগুড়ির চম্পাসারির দেবীডাঙা এলাকায় ঘটেছে এই ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মাটিগাড়ার একটি স্কুল থেকে ১৪ জন বাচ্চাকে নিয়ে ফিরছিল পুলকারটি। হঠাৎ গাড়িটিতে বিকট একটি আওয়াজ হয়। কিছু খারাপ হতে চলেছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে গাড়ি থামান চালক। তারপর একে একে ১৪ জনকে বের করে আনেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাচ্চাদের নামানোর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুলকারে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে সেটি। 

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, পুলকারের বিকট আওয়াজে তারা চমকে গেছিলেন। তারপরই দেখেন চালক সব বাচ্চাদের বের করে নিরাপদ দূরত্বে নিয়ে যান। তারপরই গোটা গাড়ি জ্বলতে শুরু করে। খবর দেওয়া হলে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে প্রধাননগর থানার পুলিশ এবং দমকল। ঘণ্টাখানেকের মধ্যেই পুলকারের আগুন নেভাতে সক্ষম হন তারা। 

কীভাবে গাড়িতে আগুন লাগল তা এখনও বলতে পারেনি পুলিশ। প্রাথমিক অনুমান, কোনও ভাবে শট সার্কিট থেকে আগুন ধরতে পারে। এদিকে পুলকারগুলির রক্ষণাবেক্ষণ হয় না বলে অভিযোগ তুলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন অনেক অভিভাবকরা। তবে এই ঘটনায় বাচ্চাদের কারও কিছু হয়নি, সেটা জানতে পেরে সকলে স্বস্তি পেয়েছেন। 

এদিকে পুলিশ জানিয়েছে, পুড়ে যাওয়া গাড়িটিকে থানায় আনা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তার পরীক্ষা করানো হবে। আগুন লাগার সঠিক কারণ জানতে চায় তারা। এই ঘটনায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি। হলে তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।


```