Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

মালদহে বন্দুক তাক করে পঞ্চায়েত সদস্যকে প্রাণে মারার হুমকি, অভিযুক্ত মদ্যপ পুলিশ অফিসার

অভিযুক্ত এএসআই-এর বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছে মানিকচক থানা, এমনটাই পুলিশ সূত্রে খবর।

মালদহে বন্দুক তাক করে পঞ্চায়েত সদস্যকে প্রাণে মারার হুমকি, অভিযুক্ত মদ্যপ পুলিশ অফিসার

অভিযুক্ত পুলিশ অফিসার প্রশান্ত মিশ্র এবং ডানদিকে সবুজ জামায় পঞ্চায়েতের সদস্য মইনুদ্দিন মোমিন

শেষ আপডেট: 1 December 2024 19:13

দ্য ওয়াল ব্যুরো: সার্ভিস রিভলভার দিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে প্রাণে মারার হুমকি। অভিযোগ মালদহের মানিকচক থানার এক পুলিশ অফিসারের বিরুদ্ধে।

অভিযুক্ত এএসআই-এর বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছে মানিকচক থানা, এমনটাই পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে খবর, মিল্কি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েতের সদস্য মইনুদ্দিন মোমিন এএসআই প্রশান্ত মিশ্রের সঙ্গে দেখা করতে মানিকচক থানায় গিয়েছিলেন।

নভেম্বরে মানিকচক থানার চণ্ডীপুর এলাকায় পথ দুর্ঘটনার কবলে পড়েন এক যুবক। তদন্ত কত দূর এগিয়েছে জানতে চেয়ে তদন্তকারী অফিসার প্রশান্তর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মোমিন। তখনই নিজের সার্ভিস রিভলভার উঁচিয়ে মোমিনকে মারার হুমকি দেন প্রশান্ত, এমনই অভিযোগ উঠেছে।

মোমিনের অভিযোগ, প্রশান্ত ওই সময় থানায় ছিলেন না। থানা থেকে খবর পেয়ে তিনি তাঁর কোয়ার্টারে গিয়েছিলেন। সেখানে কিছুক্ষণ বসতে বলে নিজেরই ঘরে ডেকেছিলেন প্রশান্ত। তখন দুর্ঘটনার তদন্তের ব্যাপারে জানতে চাওয়ায় মোমিনকে প্রথমে গালিগালাজ করে হুমকি দেন।

অভিযুক্ত পুলিশ অফিসার মদ খেয়ে ছিলেন বলেও অভিযোগ মোমিনের। আর তখনই বন্দুক দেখিয়ে মেরে দেওয়ার হুমকি দেন প্রশান্ত। যদিও এ নিয়ে পুলিশের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

মোমিনের কথায়, একজন পুলিশ অফিসার হয়ে একজন জনপ্রতিনিধির সঙ্গে যদি এই দুর্ব্যবহার করা হয়, তাহলে সাধারণ মানুষের সঙ্গে কী হতে পারে?


```