কলকাতার হাসপাতালে পাঁচতলা থেকে ঝাঁপ রোগীর! রক্তে ভেসে মৃত্যু সেখানেই, বিআর সিংয়ে উত্তেজনা
দ্য ওয়াল ব্যুরো: শহেরর বুকে হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে মারা গেলেন রোগী! শুক্রবার সকালে বিআর সিং হাসপাতালের এই ঘটনায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পাঁচতলার ওপর থেকে পড়ার সঙ্গে সঙ্গেই দিলীপকুমার দে নামের ওই রোগী মারা যান বলে জানিয়েছেন চিকিত
শেষ আপডেট: 12 February 2021 05:21
দ্য ওয়াল ব্যুরো: শহেরর বুকে হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে মারা গেলেন রোগী! শুক্রবার সকালে বিআর সিং হাসপাতালের এই ঘটনায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পাঁচতলার ওপর থেকে পড়ার সঙ্গে সঙ্গেই দিলীপকুমার দে নামের ওই রোগী মারা যান বলে জানিয়েছেন চিকিতসকরা।
পুলিশ জানিয়েছে, সোনারপুরের বাসিন্দা ছিলেন মাঝবয়সি দিলীপবাবু। দিন কয়েক আগে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বিআর সিং হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, ঠিকমতো চিকিতসা হচ্ছিল না তাঁর। সে কারণেই বিষণ্ণ ও অবসন্ন ছিলেন দিলীপবাবু। পরিবারের দাবি, এ কথা বারবার হাসপাতালে জানিয়েও কোনও লাভ হয়নি। সেই হতাশা থেকেই দিলীপবাবু আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।

পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালের পাঁচতলার একটি বড় জানলা থেকে ঝাঁপ দেন ওই ব্যক্তি। কাচ ভেঙে নীচে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে রক্তে ভেসে যায় মাটি।