Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দোকানে বসেছিলেন, আচমকা হুড়মুড়িয়ে ঢুকে পড়ল যাত্রীবাহী বাস! মৃত্যু মহিলা-সহ তিনজনের

রাস্তার ধারের দোকানে জিনিস কিনতে গিয়েছিলেন কয়েকজন। সেসময়ই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে দোকানের মধ্যে ঢুকে পড়ল যাত্রীবাহী বাস (bus  accident in minakha)।

দোকানে বসেছিলেন, আচমকা হুড়মুড়িয়ে ঢুকে পড়ল যাত্রীবাহী বাস! মৃত্যু মহিলা-সহ তিনজনের

মিনখাঁয় দোকানে ঢুকে পড়ল বাস।

শেষ আপডেট: 22 February 2025 21:41

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার ধারের দোকানে জিনিস কিনতে গিয়েছিলেন কয়েকজন। সেসময়ই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে দোকানের মধ্যে ঢুকে পড়ল যাত্রীবাহী বাস (bus  accident in minakha)। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মহিলা-সহ তিনজনের। 

শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতা-বাসন্তী হাইওয়ের মিনাখাঁর জয়গ্রাম মোড়ের কাছে। গুরুতর জখম বাসের ২০ জন যাত্রী। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যাত্রীবাহী বাস মালঞ্চের দিক থেকে মিনাখাঁর দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জয়গ্রাম মোড়ের কাছে হঠাৎ করে একটি মোটর বাইক রাস্তার উপরে উঠে পড়ে। বাইকের চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তা থেকে হুড়মুড়িয়ে পাশের দোকানে ঢুকে পড়ে। বাসের ধাক্কায় পুরো দোকানটি ভেঙে তছনছ হয়ে যায়। দোকানের ভিতরে থাকা এক মহিলা- সহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। 

প্রত্যক্ষদর্শী দোকানদার রতন দাস বলেন, ‌"তখন সবে সন্ধ্যে হয়েছে। ব্যস্ত রাস্তায় অনেক যানবাহন চলাচল করে। আচমকা একটি মোটর বাইক রাস্তার উপরে উঠে আসে। ওই মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাসটি দোকানে ঢুকে যায়। দোকানে বসে থাকা কয়েকজন ঘটনাস্থলেই মারা গিয়েছেন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।"

বসিরহাটের পুলিশ সুপার মেহেদি রহমান হোসেন বলেন, "দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।'


```