Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কিডনি পাচার চক্রে নয়া মোড়: পুলিশের নজরে এক চিকিৎসক ও আইনজীবী

কেউ কিডনি দিতে চাইলে স্বাস্থ্য দফতর থেকে অনুমতি নিতে হয়।

কিডনি পাচার চক্রে নয়া মোড়: পুলিশের নজরে এক চিকিৎসক ও আইনজীবী

ফাইল ছবি।

শেষ আপডেট: 29 March 2025 13:07

দ্য ওয়াল ব্যুরো: কেউ কিডনি দিতে চাইলে স্বাস্থ্য দফতর থেকে অনুমতি নিতে হয়। এরপর আদালত থেকে অনুমতি নিয়ে তবেই কিডনি দান করা যায়। কিন্তু স্বাস্থ্য দফতর বাতিল করে দিয়েছে এমন একাধিক আবেদনই মোটা টাকার বিনিময়ে অনুমতি পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ (Kidney Trafficking Cycle)। 

সম্প্রতি কিডনি পাচার চক্রের তদন্তে নেমে বিকাশ ঘোষ ওরফে শীতল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ। সেই সূত্রে দুই আয়া-সহ আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, পুরো কিডনি পাচার চক্রের নেপথে রয়েছেন একজন চিকিৎসক এবং আইনজীবী। 

তদন্তকারীদের অনুমান, এই চিকিৎসক এবং আইনজীবীর কারসাজিতেই জেলা স্বাস্থ্য দফতর থেকে বাতিল হয়ে যাওয়া আবেদনগুলি পরে অনুমোদন পেয়ে যেত। সেক্ষেত্রে পুরো ঘটনার নেপথ্যে স্বাস্থ্য দফতরের একাংশ কর্মীর জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

বারাসত পুলিস জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া জানিয়েছেন, কিডনি পাচার কাণ্ডে একাধিকজনকে গ্রেফতার করা হয়েছে। তার বয়ানের ভিত্তিতে পুলিশের নজরে রয়েছে আরও কয়েকজন। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়।

পুলিশের কাছে জেরায় ধৃতদের দাবি, তারা শুধু মিডিয়েটর হিসেবে কাজ করতেন। পুরো চক্রটির মাথায় রয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী এবং চিকিৎসক। 


```