Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধর্ষণের পর খুন করে তরুণীর দেহ স্যুটকেসে ভরল দুষ্কৃতীরা, নৃশংস কাণ্ড গুরুগ্রামে

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাতেই দিল্লির অদূরে গাজিয়াবাদে ঘটে গিয়েছে নৃশংস ধর্ষণকাণ্ড (rape)। টানা দু'দিন ধরে এক মহিলাকে ধর্ষণের পর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। আর এবার গাজিয়াবাদের ঘটনার ছায়া দেখা গেল প

ধর্ষণের পর খুন করে তরুণীর দেহ স্যুটকেসে ভরল দুষ্কৃতীরা, নৃশংস কাণ্ড গুরুগ্রামে

শেষ আপডেট: 19 October 2022 12:09

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাতেই দিল্লির অদূরে গাজিয়াবাদে ঘটে গিয়েছে নৃশংস ধর্ষণকাণ্ড (rape)। টানা দু'দিন ধরে এক মহিলাকে ধর্ষণের পর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। আর এবার গাজিয়াবাদের ঘটনার ছায়া দেখা গেল পাশেই গুরুগ্রামেও (Gurugram)। সেখানে রাস্তার ধারে একটি ঝোপ থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় তরুণীর স্যুটকেসবন্দি (suitcase) নগ্ন দেহ।

পুলিশ জানিয়েছে, এই তরুণীর যৌনাঙ্গে গভীর ক্ষতচিহ্ন দেখা গেছে। কোমরে রয়েছে ছ্যাঁকার দাগও। এই তরুণী ধর্ষণের শিকার বলেই প্রাথমিক অনুমান গুরুগ্রাম পুলিশের। সূত্রের খবর, সোমবার এক অটোচালক রাস্তার ধারে এই স্যুটকেসটি পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থল থেকেই ফোনে পুলিশকে জানান। এরপর পুলিশ এসে ওই স্যুটকেস থেকে এক তরুণীর দেহ উদ্ধার করে।

গুরুগ্রামের ডিসিপি (ওয়েস্ট) দীপক সাহারন এই বিষয়ে সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'ওই তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নির্যাতিতার নাম-পরিচয় এখনও জানা যায়নি। আমরা তদন্ত শুরু করেছি। তাঁর নাম-ঠিকানার পাশাপাশি খোঁজ চলছে সেই অপরাধীদেরও। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই গোটা বিষয়টি পরিষ্কার হবে।'

উল্লেখ্য, মঙ্গলবারই রাজধানী লাগোয়া শহর গাজিয়াবাদে এক মহিলাকে অটো স্ট্যান্ড থেকে তুলে নিয়ে গিয়ে দু'দিন ধরে ধর্ষণ করে পাঁচ যুবক। তারপর তাঁর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে রাস্তায় ফেলে দিয়ে যায়। গতকাল গভীর রাতে সেই মহিলাকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে দিল্লির জিকেবি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। নির্যাতিতার অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

দিল্লির দুয়ারে নির্ভয়া কাণ্ড, গণধর্ষণের পর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দিল ধর্ষকেরা


```