Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাজার গিয়ে ভুলে গেছিলেন বাড়ির ঠিকানা, দু'মাস পরে স্কুল শিক্ষককে ঘরে ফেরাল হ্যাম রেডিও

মুখে এক গাল দাড়ি। কিছুই মনে নেই। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন রাস্তার দিকে। সল্টলেকের বিডি ব্লকের ৫১ নং বাড়ির সামনে রাস্তায় এভাবেই এক বৃদ্ধকে খুঁজে পেয়েছিলেন শর্মিলা মজুমদার।

বাজার গিয়ে ভুলে গেছিলেন বাড়ির ঠিকানা, দু'মাস পরে স্কুল শিক্ষককে ঘরে ফেরাল হ্যাম রেডিও

বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে সুরজিৎ মুখার্জি

শেষ আপডেট: 28 November 2023 16:35

দ্য ওয়াল ব্যুরো: মুখে এক গাল দাড়ি। কিছুই মনে নেই। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন রাস্তার দিকে। সল্টলেকের বিডি ব্লকের ৫১ নং বাড়ির সামনে রাস্তায় এভাবেই এক বৃদ্ধকে খুঁজে পেয়েছিলেন শর্মিলা মজুমদার। পেশায় তিনি শিক্ষিকা। শর্মিলা দেবী ওই ব্লকেরই বাসিন্দা। অবশেষে তিনি খুঁজে  পেলেন অপরিচিত বৃদ্ধের আসল ঠিকানা।   
 
গত ২২ তারিখ সল্টলেকে রাস্তার ধারে গুরুতর অসুস্থ অবস্থায় এক বৃদ্ধকে দেখতে পান শর্মিলা। কাছে গিয়ে কথাবার্তা বলে বুঝতে পারেন ওই বৃদ্ধ স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন। বাড়ির ঠিকানা, এমনকী নিজের নামটুকুও মনে ছিল না। এরপরেই বৃদ্ধের চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় কাউন্সিলর, পুলিশ, প্রতিবেশীর সাহায্য নেন শর্মিলা। ওই রাতেই সকলের সহযোগিতায় বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে বৃদ্ধকে ভর্তি করেন। এতদিন সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। তার মধ্যেই বৃদ্ধের পরিবারকে খুঁজে বের করার চেষ্টা চালাতে থাকেন শর্মিলা। অবশেষে তিনি হ্যাম রেডিওর দ্বারস্থ হন।   

হ্যাম রেডিও সদস্যদের সহযোগিতায় বৃদ্ধের বাড়ির ঠিকানা খুঁজে পেয়েছেন শর্মিলা। ওই বৃদ্ধের নাম সুরজিৎ মুখার্জি। তিনি মানিকতলার বাগমারি এলাকার বাসিন্দা। রেলের প্রাক্তন কর্মী। পেনশনের টাকায় সংসার চালান। গত ১ তারিখ বাজার করতে বেরিয়েছিলেন। আর বাড়ি ফেরেননি। বাড়িতে স্ত্রী, নাতি-নাতনি রয়েছে। তাঁরা লালবাজার, টিভি, রেডিও, সংবাদপত্রে জানিয়েও কোনও খোঁজ পাননি। 

সুরজিৎবাবুকে তাঁর পরিবারের কাছে ফেরাতে পেরে খুশি শর্মিলা। হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানান, শর্মিলা দেবীর মতো আরও মানুষ যদি এগিয়ে আসেন, তাহলে রাস্তার ধারে, রেলস্টেশন বা বাসস্ট্যান্ডে কাউকে অজ্ঞাতবাসে কাটাতে হবে না।


```