Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বাংলা-সহ চার রাজ্যে নাবালিকাকে বারবার ধর্ষণ! ধর্ষিতার ডায়েরিতে রাজনৈতিক নেতার নাম

দ্য ওয়াল ব্যুরো: তিনবছর আগে নাবালিকাকে ধর্ষণের (Minor Rape Case) অভিযোগে অভিযুক্তদের খোঁজে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে ঝাড়খণ্ড (Jharkhand) পুলিশ। দিন দু'য়েক আগেই ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় হানা দেয় পুলিশ, যদিও খোঁজ পায়নি তার।

বাংলা-সহ চার রাজ্যে নাবালিকাকে বারবার ধর্ষণ! ধর্ষিতার ডায়েরিতে রাজনৈতিক নেতার নাম

শেষ আপডেট: 1 December 2022 14:12

দ্য ওয়াল ব্যুরো: তিনবছর আগে নাবালিকাকে ধর্ষণের (Minor Rape Case) অভিযোগে অভিযুক্তদের খোঁজে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে ঝাড়খণ্ড (Jharkhand) পুলিশ। দিন দু'য়েক আগেই ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় হানা দেয় পুলিশ, যদিও খোঁজ পায়নি তার।

ব্যাপারটা কী?

২০১৯ সালে ছত্তীশগঢ়ের ১৫ বছর বয়সি এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে পুলিশের চার্জশিটে নাম জড়ায় এক রাজনৈতিক নেতার। অভিযোগ ওঠে, ওই নাবালিকাকে অন্তত চারটি রাজ্যে নিয়ে গিয়ে বিভিন্ন সময়ে ধর্ষণ করা হয়েছে।

পুলিশ পসকো ও ধর্ষণ মামলায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, ওই নাবালিকার কাছে থেকে একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। সেই ডায়েরিতে ওই নাবালিকা অভিযুক্তদের নাম ও নম্বর টুকে রেখেছিল। এমনকী কোথায় কোথায় তাকে ধর্ষণ করা হয়েছে সেই নামও লেখা ছিল।

পুলিশ সূত্রের খবর, ২০১৯ সালে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার এক হোটেলে তাকে নিয়ে যাওয়া হয়। তবে সেই হোটেল মালিক পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই নাবালিকাকে উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে জানা গেছে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তীশগঢ়ের বিভিন্ন জায়গায় তাকে ধর্ষণ করা হয়।

পূর্ব সিংভূম জেলার পুলিশ কমিশনার জানান, এই ঘটনার সঙ্গে যুক্ত ১০ জন অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকি পাঁচজনের খোঁজ চলছে।

পলাতক পাঁচজনের মধ্যে একজন রাজনৈতিক নেতা রয়েছে। যার খোঁজ চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। এতদিন কেটে যাওয়ার পরেও সেই নেতার খোঁজ কেন পাওয়া যায়নি সেই নিয়েও প্রশ্ন ওঠে। ওই পুলিশ আধিকারিক জানান, দ্রুত ওই নেতাকে গ্রেফতার করা হবে।

তিনি আরও জানান, ওই নেতা এই অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে তার প্রমাণ মিলেছে। তবে সে ধর্ষণ করেছে কিনা তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

ভোট দিতে হবে, তাই বিয়ের লগ্ন পিছিয়ে দিলেন যুবক! বরের সাজে হাজির হলেন নির্বাচনী বুথে


```