Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হিজবুল ও আইএসের মধ্যে খেয়োখেয়ি, দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত অনন্তনাগ, খতম এক আইএস জঙ্গি

দ্য ওয়াল ব্যুরো: ১৯৯০ সালের পর ২০১৯। ফের সংঘর্ষ বাধল উপত্যকার দুই জঙ্গি গোষ্ঠীর মধ্যে। দফায় দফায় ঝামেলায় তেতে উঠল অনন্তনাগ ও লাগোয়া এলাকা। সেনা সূত্রে খবর, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে ইসলামিক স্টেটের (আইএস) এক জঙ্গি। জখম আরও এক। গোয়েন্দা সূত্র

হিজবুল ও আইএসের মধ্যে খেয়োখেয়ি, দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত অনন্তনাগ, খতম এক আইএস জঙ্গি

শেষ আপডেট: 27 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ১৯৯০ সালের পর ২০১৯। ফের সংঘর্ষ বাধল উপত্যকার দুই জঙ্গি গোষ্ঠীর মধ্যে। দফায় দফায় ঝামেলায় তেতে উঠল অনন্তনাগ ও লাগোয়া এলাকা। সেনা সূত্রে খবর, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে ইসলামিক স্টেটের (আইএস) এক জঙ্গি। জখম আরও এক। গোয়েন্দা সূত্রে খবর, নিহত জঙ্গির নাম আদিল দাস। এক সময় লস্কর-ই-তৈবার সক্রিয় সদস্য ছিল আদিল। পরে যোগ দেয় ইসলামিক স্টেটে। উপত্যকার আইএস-এর সক্রিয় সদস্য হয়ে ওঠে সে। জখম জঙ্গির নাম আরিফ হুসেন ভাট। গোয়েন্দাদের ধারণা, উপত্যকার হিজবুল মুজাহিদিনের সদস্য সে। যদিও আরিফ কোন জঙ্গি সংগঠনের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত, সেটা এখনও সঠিক জানা যায়নি। ডেপুটি পুলিশ ইনস্পেকটর জেনারেল অতুল কুমার গোয়েলের কথায়, "প্রাথমিক তদন্তে অনুমান, জম্মু-কাশ্মীরের হিজবুল  গোষ্ঠী ও আইএস-এর মধ্যে ঝামেলা চলছে। আদর্শগত পার্থক্যের জন্য আগেও অশান্তি বেধেছিল এই দুই জঙ্গি গোষ্ঠীর মধ্যে।" গোয়েল জানিয়েছেন, অনন্তনাগের বিজবেহারা এলাকায় গুলির লড়াই শুরু হয়েছিল দুই জঙ্গি গোষ্ঠীর মধ্যে। তাতেই খতম হয় আইএস-এর আদিল। জখম হয় আরিফ। গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হয়েছে আরিফকে। ১৯৯০ সালে হিজবুল ও জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের মধ্যে একাধিক বার ঝামেলা বেধেছিল। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছে, উপত্যকায় একচ্ছত্র আধিপত্য কায়েম করতে চাইছে ইসলামিক স্টেট। গত মাসে সেনার সঙ্গে সংঘর্ষে উপত্যকার জঙ্গি জাকির মুসার মৃত্যুর বদলা নিতে এমনিতেই নতুন করে নাশকতার ছক কষছে জঙ্গিরা। দীর্ঘদিন ধরে উপত্যকায় নাশকতামূলক কাজকর্মে যুক্ত ছিল জাকির মুসা। ২০১৬ সালে বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের দায়িত্বে আসে সে। তবে ২০১৭ সালের মে মাসে হিজবুল ছেড়ে বেরিয়ে আল কায়দার আদর্শে অনুপ্রাণিত জঙ্গি সংগঠন আনসার গাজওয়াত-উল-হিন্দের  নেতৃত্বে  আসে জাকির। গত মাসে কাশ্মীরের ত্রালে সেনা অভিযানে মৃত্যু হয় তার।মে ও জুন মাসে সেনা অভিযানে উপত্যকার  তিন আইএস জঙ্গি খতম হয়েছে।

```