Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১০ থালা ভাত আর ৪০টা রুটি এক বেলার খাদ্য বিহারে সরকারি কোয়ারেন্টাইনে থাকা এই শ্রমিকের

দ্য ওয়াল ব্যুরো: কারও কারও খাওয়ার পরিমাণ বেশি হয়। তা বলে এতটা বেশি! ব্রেকফাস্টে ৪০টা রুটি আর দুপুরে ১০ থালা ভাত। বিহারের বক্সার জেলার এক কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে সরকারি আধিকারিকরা চমকে গিয়েছেন। বক্সার জেলার মাঞ্জওয়ারির ওই কোয়ারেন্টাইন সে

১০ থালা ভাত আর ৪০টা রুটি এক বেলার খাদ্য বিহারে সরকারি কোয়ারেন্টাইনে থাকা এই শ্রমিকের

শেষ আপডেট: 27 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: কারও কারও খাওয়ার পরিমাণ বেশি হয়। তা বলে এতটা বেশি! ব্রেকফাস্টে ৪০টা রুটি আর দুপুরে ১০ থালা ভাত। বিহারের বক্সার জেলার এক কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে সরকারি আধিকারিকরা চমকে গিয়েছেন। বক্সার জেলার মাঞ্জওয়ারির ওই কোয়ারেন্টাইন সেন্টারেই রয়েছেন রাজস্থান থেকে আসা পরিযায়ী শ্রমিক অনুপ ওঝা। বছর ২৩-এর অনুপ একাই দশ জনের খাবান খান বলে খবর পান আধিকারিকরা। এর পরে তাঁরা দুপুরে খাবারের সময়েই ওই সেন্টার পরিদর্শনে যান। বলা ভাল, অনুপ ওঝা সত্যই অতটা খান কিনা সেটা দেখতে যান।

আরও পড়ুন

ট্রাম্পের মধ্যস্ততার প্রস্তাব ফেরাল নয়াদিল্লি, ‘চিনের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা চলছে’

স্থানীয় বিডিও এ কে সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "এর মধ্যে একদিন ওই কোয়ারেন্টাইন সেন্টারে জলখাবারে লিট্টি বানানো হয়। সেদিন অনুপ ওঝা একাই খেয়ে নেন ৮৫টা লিট্টি। তাঁর জন্য অনেক অনেক রুটিও বানাতে হচ্ছে। এই খবর পাওয়ার পরেই আমরা সেটা যাচাই করতে যা‌ই।" অনুপ ওঝার খাওয়ার পরিমাণ এখন বিহারের প্রত্যন্ত এলাকার ওই কোয়ারেন্টাইন সেন্টারকে প্রচারের আলোয় নিয়ে এসেছে। খুবই কম সংখ্যক মানুষকে সেখানে রাখা হয়েছে। অথচ প্রতিদিনই ওই কোয়ারেন্টাইন সেন্টারে খাদ্যশস্য, সব্জি ইত্যাদি কম পড়ছে বলে খবর আসে। সেটা কেন হচ্ছে তা যাচাই করতে গিয়েই প্রশাসন জানতে পারে একজন শ্রমিক প্রায় দশ জনের সমান খাবার খাচ্ছেন। তবে প্রশাসন অনুপ ওঝার খাবারের পরিমাণ নিয়ে প্রশ্ন তোলেনি। বরং বলা হয়েছে, যতদিন ওনাকে এখানে থাকতে হবে ততদিন খাবারের যেন কোনও কমতি না পড়ে। অনুপ ওঝা যতটা খাবার চাইবেন ততটাই যেন দেওয়া হয়।

```