Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চোর সন্দেহে পিটিয়ে খুন চন্দননগরে, অভিযুক্ত ফুল ব্যবসায়ী গ্রেফতার  

চোর সন্দেহে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল চন্দননগরে! মৃতের নাম শেখ নজরুল হোসেন (৪২)। ঘটনায় জড়িত সন্দেহে ফুল ব্যবসায়ী শানু চ্যাটার্জি ওরফে ভোলাকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের বাড়ি চন্দননগর বেশোহাটা এলাকায়।

চোর সন্দেহে পিটিয়ে খুন চন্দননগরে, অভিযুক্ত ফুল ব্যবসায়ী গ্রেফতার   

শেষ আপডেট: 5 December 2023 13:21

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চোর সন্দেহে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল চন্দননগরে! মৃতের নাম শেখ নজরুল হোসেন (৪২)। ঘটনায় জড়িত সন্দেহে ফুল ব্যবসায়ী শানু চ্যাটার্জি ওরফে ভোলাকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের বাড়ি চন্দননগর বেশোহাটা এলাকায়।

অভিযোগ, মঙ্গলবার দিনের ব্যস্ত সময়ে চন্দননগরের হরিজন পল্লিতে স্বাগতম লজের সামনে চোর সন্দেহে শেখ নজরুলকে মারধর শুরু করে ফুল ব্যবসায়ী ভোলা। তাঁর বুকে ও পেটে লাথি মারা হয়। সংজ্ঞাহীন হয়ে রাস্তার ধারে পড়ে ছিলেন তিনি। পরে হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সকাল সাড়ে আটটা নাগাদ এই ঘটনায় তুমুল শোরগোল পড়ে।

পুলিশ জানিয়েছে, শেখ নজরুল আর তার ছেলে রাহুল টোটোতে কিছু লোহার যন্ত্রাংশ নিয়ে যাচ্ছিলেন হরিজন পল্লী দিয়ে। সেসময় ফুল ব্যবসায়ী ভোলা ট্রলি ভ্যানে ফুল বিক্রি করতে যাচ্ছিল। নজরুলকে দেখে চোরাই মাল নিয়ে যাচ্ছে বলে সন্দেহ হয় তার। শুরু হয় দুজনের বচসা। ভোলা নজরুলকে ধরে মারধর শুরু করে। স্বাগতম লজের সামনে রাস্তায় ফেলে লাথি মারে। সংজ্ঞাহীন হয়ে পড়ে সে। তার ছেলে কোনওমতে তাকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ডিসি চন্দননগর ঈশানী পালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

মৃত ব্যক্তির ছেলে শেখ রাহুল বলে, “দিল্লির রোডের ধারে একটি কারখানায় কাজ করত আমার বাবা। এছাড়া লোহার পুরোনো যন্ত্রাংশ কিনে বিক্রি করত। আজ সকালে সেই যন্ত্রাংশ নিয়ে লালদিঘির ধার দিয়ে হরিজন পল্লীর দিকে যাওয়ার সময় ফুল ব্যবসায়ী ভোলা বাবাকে বলে, চুরির জিনিস কোথায় নিয়ে যাচ্ছিস? বাবাকে মারধর শুরু করে। আমি ঘটনাস্থল থেকে পালিয়ে যাই। এরপর মামাকে সঙ্গে করে ঘটনাস্থলে এসে দেখি বাবা রাস্তার উপরে পড়ে রয়েছে। তুলে নিয়ে হাসপাতালে গেলে ডাক্তাররা জানান, বাবা মারা গেছে।”

ঘটনা জানাজানি হতেই এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। ডিসি (চন্দননগর) ঈশানী পাল বলেন, “ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আমরা অভিযোগ পেয়ে মামলা রুজু করেছি। পরিস্থিতি সামলাতে এলাকায় পুলিশ টহল চলছে। স্বাগতম লজের সামনেও পুলিশ পিকেট বসানো হয়েছে।”


```