Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাতের কলকাতায় শ্যুট আউট, মদের আসরে নিজেকেই গুলি যুবকের

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Kolkata) ফের শ্যুট আউট (shoot out)। মেটিয়াবুরুজের কাছে রাজাবাগান এলাকায় ঘটনাটি ঘটেছে। শুক্রবার মাঝরাতে সেখানে এক মদের আসরে গুলি চালানো হয়। ঘটনার জেরে গুরুতর আহত মহম্মদ টিপু নামের এক যুবক। বর্তমানে তিনি এসএসকেএম হা

রাতের কলকাতায় শ্যুট আউট, মদের আসরে নিজেকেই গুলি যুবকের

শেষ আপডেট: 7 January 2023 10:02

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Kolkata) ফের শ্যুট আউট (shoot out)। মেটিয়াবুরুজের কাছে রাজাবাগান এলাকায় ঘটনাটি ঘটেছে। শুক্রবার মাঝরাতে সেখানে এক মদের আসরে গুলি চালানো হয়। ঘটনার জেরে গুরুতর আহত মহম্মদ টিপু নামের এক যুবক। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি।

পুলিশ জানিয়েছে, বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন মহম্মদ টিপু। সেইসময় আচমকা পকেট থেকে পিস্তল বের করে নিজের মাথায় গুলি চালান ওই যুবক। গুলিবিদ্ধ ব্যক্তির দুই সঙ্গীকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।

জানা গেছে, গতকাল রাতে নিজেদের পাড়াতেই তিন বন্ধু মিলে মদ্যপান করছিলেন। বলা চলে, ছোটখাটো পার্টি চলছিল। সেইসময় হঠাৎই মহম্মদ টিপু নামের ওই যুবক পকেট থেকে পিস্তল বের করে নিজের মাথায় গুলি চালিয়ে দেন। সঙ্গে সঙ্গে তাকে এসএসকেএম হাসপাতালে এনে ভর্তি করা হয়।

মদের আসরে কেন ওই যুবক আত্মহত্যার চেষ্টা কেন করলেন, তা ভাবাচ্ছে পুলিশকে। ইতিমধ্যে সঙ্গে থাকা দুই বন্ধুকে ডেকে পাঠিয়েছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।

পানশালাতে দিতে হবে নেশার পরীক্ষা, দুর্ঘটনা এড়াতে কড়া নির্দেশ লালবাজারের


```