Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেষ্টপুর খাল থেকে অবশেষে যুবকের দেহ উদ্ধার! ১৯ ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ কেষ্টপুর খালে (Kestopur Canal) পড়ে গিয়েছিলেন বছর পঁয়ত্রিশের এক যুবক। ১৯ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালানো হয় তাঁকে উদ্ধার করার জন্য। অবশেষে রবিবার বেলায় খাল থেকে ওই যুবকের দেহ (a man dead body

কেষ্টপুর খাল থেকে অবশেষে যুবকের দেহ উদ্ধার! ১৯ ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান

শেষ আপডেট: 17 September 2023 08:17

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ কেষ্টপুর খালে (Kestopur Canal) পড়ে গিয়েছিলেন বছর পঁয়ত্রিশের এক যুবক। ১৯ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালানো হয় তাঁকে উদ্ধার করার জন্য। অবশেষে রবিবার বেলায় খাল থেকে ওই যুবকের দেহ (a man dead body recover) উদ্ধার করা হয়।

জানা গেছে, উজ্জ্বল মল্লিক নামে ওই যুবক শনিবার সন্ধ্যাবেলা কালভার্টের ওপর বসেছিলেন। সেখান থেকে খালের জলে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। রাতভর ওই খালের জলে তল্লাশি অভিযান চালানো হয়। কিন্তু ওই যুবকের কোনও খোঁজ পাওয়া যায়নি।

রবিবার সকালে থানার থেকেই খবর দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। তারা এসে উদ্ধার কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই উজ্জ্বল মল্লিকের দেহ ভেসে ওঠে। খালের জল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কীভাবে খালের (Kestopur Canal) জলে পড়ে গেলেন ওই যুবক, সেই সন্দেহ দানা বাঁধছে। আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দিয়েছেন নাকি আচমকা পা পিছলে পড়ে যান তা এখনও স্পষ্ট নয়। পরিবার সূত্রে খবর, দিন কয়েক ধরেই উজ্জ্বল মানসিক অবসাদে ভুগছিলেন।

উজ্জ্বল একটি অনলাইন ডেলিভারি সংস্থায় কাজ করতেন। কিছু দিন আগে রাতের দিকে গৌতমের বাইকটি আটক করে পুলিশ। সূত্রের খবর, মদ্যপ অবস্থায় নিজের বাইক পাশে রেখে অন্য একটি বাইক চুরি করার চেষ্টা করছিলেন। সেইসময় পুলিশ তাঁকে হাতেনাতে ধরে। উজ্জ্বল নিজের বাইকের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ফলে পুলিশ তাঁর বাইক বাজেয়াপ্ত করে নিয়ে যায়।

মৃত যুবকের পরিবারের দাবি, নিজের বাইকের জন্য মুষড়ে পড়েছিলেন উজ্জ্বল। পুলিশের প্রাথমিক অনুমান, খালের জলে ঝাঁপ দিয়েছেন তিনি। তবে এর পিছনে অন্যকোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ।

আরও পড়ুন: ক্লাসপিছু সাম্মানিক ১০০ টাকা! বাঁকুড়ার পর তপনের কলেজে অতিথি অধ্যাপক নিয়োগে বিতর্ক


```