Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধান খেতে মুরগির ছানা ঢোকায় প্রতিবেশীর সঙ্গে বচসা, শ্বশুর-বউমাকে কাস্তের কোপ!

পোষা মুরগির ছানা ধান খেতে ঢুকে পড়েছিল। এটাই ছিল অপরাধ। এই ঘটনা নিয়ে বচসা চলার সময়ে শ্বশুর ও বউমাকে কাস্তে দিয়ে কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে।

ধান খেতে মুরগির ছানা ঢোকায় প্রতিবেশীর সঙ্গে বচসা, শ্বশুর-বউমাকে কাস্তের কোপ!

শেষ আপডেট: 19 April 2024 16:57

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পোষা মুরগির ছানা ধান খেতে ঢুকে পড়েছিল। এটাই ছিল অপরাধ। এই ঘটনা নিয়ে বচসা চলার সময়ে শ্বশুর ও বউমাকে কাস্তে দিয়ে কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম দুজনেই এখন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত দুজনের নাম আলাউদ্দিন আখন্দ ও আবেদা আখন্দ। 

স্থানীয় সূত্রে জানা গেছে ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা পঞ্চায়েতের গোলাবাড়ির বুধাখালি গ্রাম বাসিন্দা আখন্দ পরিবার। তাদের পাশের বাড়িতে থাকেন মজিব লস্কর। তাঁদের ধান জমি রয়েছে। সেখানেই কয়েকজন মজুর দিয়ে ফসল কাটার কাজ করাচ্ছিলেন মজিব লস্কর। সেই সময় আখন্দের পোষা মুরগির একটি ছানা মজিবের ধান খেতে ঢুকে পড়ে। 

এরপরেই গন্ডগোল বাঁধে দুই পরিবারের মধ্যে। কেন মুরগির বাচ্চা ধান খেতে ঢুকেছে, এই  নিয়ে শুরু হয় বচসা। অভিযোগ, ওই সময় আলাউদ্দিন আখন্দের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে মজিব লস্করের লোকজন। সেই সময়ে শ্বশুরকে বাঁচাতে যান বউমা আবেদা। তখন দুজনকেই বাঁশ দিয়ে বেধড়ক মেরে কাস্তের কোপ মারা হয়।

আক্রান্তদের উদ্ধার করতে গেলে আখন্দ পরিবারের বাকি সদস্যদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয়দের হস্তক্ষেপে গন্ডগোল নিয়ন্ত্রণে আসে। জখমদের উদ্ধার করে স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যান। আক্রান্ত পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।


```