Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কর্নাটক উপকূলে দাউদাউ করে জ্বলছে জাহাজ, অল্পের জন্য রক্ষা ১৬ জন বিজ্ঞানীর

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের উপকূল বরাবর মাঝ সমুদ্রে দাউদাউ করে জ্বলছে একটা জাহাজ। শুক্রবার রাতে এমন ঘটনা দেখে তড়িঘড়ি দু'টি জাহাজে চেপে ছুটে যান উপকূলরক্ষী বাহিনীরা। রাতভর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। নিরাপদে উদ্ধার করা হয় নাবিকদের। প্রাণে

কর্নাটক উপকূলে দাউদাউ করে জ্বলছে জাহাজ, অল্পের জন্য রক্ষা ১৬ জন বিজ্ঞানীর

শেষ আপডেট: 15 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের উপকূল বরাবর মাঝ সমুদ্রে দাউদাউ করে জ্বলছে একটা জাহাজ। শুক্রবার রাতে এমন ঘটনা দেখে তড়িঘড়ি দু'টি জাহাজে চেপে ছুটে যান উপকূলরক্ষী বাহিনীরা। রাতভর চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। নিরাপদে উদ্ধার করা হয় নাবিকদের। প্রাণে বাঁচেন জাহাজে থাকা ১৬ জন বিজ্ঞানী। শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়ার ওই জাহাজটির নাম সাগর সম্পদ। মূলত গবেষণামূলক কাজের জন্যই ব্যবহার করা হতো জাহাজটি। উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, গতকাল রাতে জাহাজে নাবিক, জাহাজকর্মী মিলিয়ে মোট ৩৬ জন সদস্য ছিলেন। তা ছাড়াও গবেষণার কাজের জন্য ছিলেন ১৬ জন বিজ্ঞানীর একটি দল। মাঝ সমুদ্রে জাহাজটি থেকে ধোঁয়া বার হতে দেখেই সতর্ক হন বাহিনীর সদস্যেরা। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা জাহাজে। https://twitter.com/IndiaCoastGuard/status/1106744498317639680 সুজয় ও বিক্রম নামে দু'টি জাহাজে চেপে আগুন নেভাতে ছুটে যান উপকূল রক্ষীরা। ঘণ্টাখানেকের চেষ্টায় কিছুটা নিয়ন্ত্রণে আসে আগুন। জাহাজের সকলকেই উদ্ধার করে নিউ ম্যাঙ্গালোর বন্দরে নিয়ে আসা হয়েছে বলে খবর। জাহাজে আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। সূত্রের খবর, জাহাজটিতে মেরিন বায়োলজি ও  মৎস্যবিজ্ঞান সংক্রান্ত নানা গবেষণা চলছিল। কোনও গবেষণাগার থেকে আগুন ছড়িয়েছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে।

```