Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিবাহবিচ্ছেদের জন্য স্বামী-স্ত্রীর ১ বছর আলাদা থাকা বাধ্যতামূলক নয়: কেরল উচ্চ আদালত

দ্য ওয়াল ব্যুরো: বিচ্ছেদ চাইলেই বিচ্ছেদ (divorce) নয়। পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদের আবেদন করতে গেলেও অন্ততপক্ষে এক বছর আলাদা থাকতে হবে স্বামী-স্ত্রীকে। খ্রিস্টানদের (Christian) বিবাহবিচ্ছেদ আইনের সেই নিয়ম সম্প্রতি খারিজ করল কেরল উচ্চ

বিবাহবিচ্ছেদের জন্য স্বামী-স্ত্রীর ১ বছর আলাদা থাকা বাধ্যতামূলক নয়: কেরল উচ্চ আদালত

শেষ আপডেট: 9 December 2022 15:54

দ্য ওয়াল ব্যুরো: বিচ্ছেদ চাইলেই বিচ্ছেদ (divorce) নয়। পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদের আবেদন করতে গেলেও অন্ততপক্ষে এক বছর আলাদা থাকতে হবে স্বামী-স্ত্রীকে। খ্রিস্টানদের (Christian) বিবাহবিচ্ছেদ আইনের সেই নিয়ম সম্প্রতি খারিজ করল কেরল উচ্চ আদালত (Kerala High Court)।

১৮৬৯ সালের খ্রিষ্টান বিবাহবিচ্ছেদ আইনের একটি ধারা অনুযায়ী, পারস্পরিক সম্মতিতে বিয়ে ভাঙতে চেয়ে আবেদন করতে চাইলে তার আগে অন্ততপক্ষে এক বছর আলাদা থাকতেই হবে স্বামী-স্ত্রীকে। একই আইন অনুযায়ী ২০১০ সালের আগে পর্যন্ত বিচ্ছেদের আবেদন করার আগে পর্যন্ত কমপক্ষে দু'বছর পরস্পরের থেকে আলাদা থাকার বিধান ছিল স্বামী-স্ত্রীর। যদিও ২০১০ সালে একটি মামলার প্রেক্ষিতে তা কমিয়ে ১ বছর করেছিল কেরল উচ্চ আদালত। সেই আদালতই এবার জানাল, খ্রীষ্ট ধর্মাবলম্বীদের বিচ্ছেদের ক্ষেত্রে ন্যূনতম এক বছরও আলাদা থাকার কোনও প্রয়োজন নেই।

আদালতের এই বক্তব্য খ্রীস্টান বিচ্ছেদ আইনকে অন্যান্য বিবাহ এবং বিচ্ছেদ নিয়ন্ত্রক আইন, যেমন স্পেশাল ম্যারেজ অ্যাক্ট এবং হিন্দু বিবাহ আইনের সমতুল্য জায়গায় নিয়ে এল। এই আইনগুলির ক্ষেত্রে পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ন্যূনতম এক বছর আলাদা থাকার বাধ্যতামূলক নয়। খ্রীষ্ট ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও এক বছর বাধ্যতামূলকভাবে আলাদা থাকার নিয়ম তুলে দিয়ে বিচ্ছেদের ক্ষেত্রে অন্যান্য আইনের সঙ্গে সমতা রক্ষা করল কেরল উচ্চ আদালত।

মদ্যপান করে খাবারের মান নিয়ে অশান্তি বরের! মালাবদলের পরেও বিয়ে ভাঙলেন কনে


```