Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মাছ-কাঁকড়া ধরার সময়ে ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল বাঘ! সুন্দরবনে মৎস্যজীবীর মৃত্যু

আবার বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর। মৃতের নাম হরিপদ দাস(৪৮)। ঝড়খালির ত্রিদিবনগরের এই বাসিন্দা দুই সঙ্গীকে নিয়ে গত সপ্তাহে সুন্দরবনের নদীখাঁড়িতে মাছ-কাঁকড়া ধরতে গিয়েছিলেন।

মাছ-কাঁকড়া ধরার সময়ে ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল বাঘ! সুন্দরবনে মৎস্যজীবীর মৃত্যু

শেষ আপডেট: 26 February 2024 14:27

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: আবার বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর। মৃতের নাম হরিপদ দাস(৪৮)। ঝড়খালির ত্রিদিবনগরের এই বাসিন্দা দুই সঙ্গীকে নিয়ে গত সপ্তাহে সুন্দরবনের নদীখাঁড়িতে মাছ-কাঁকড়া ধরতে গিয়েছিলেন। রবিবার বিকাল নাগাদ তাঁরা গাজিখালি এলাকায় মাছ-কাঁকড়া ধরছিলেন। সেই সময় সুন্দরবন জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে। আচমকা ঝাঁপিয়ে পড়ে হরিপদর উপর। তাঁকে টেনে হিঁচড়ে সুন্দরবনের গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

হরিপদরকে বাঘ টেনে নিয়ে যাচ্ছে দেখে দুই সঙ্গী তাঁকে বাঁচাতে ছুটে যান। তাঁরা কাঁকড়া ধরার শিক ও গাছের ভাঙা ডাল দিয়ে বাঘের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া চেষ্টা করেন। দীর্ঘক্ষণ ধরে চলে বাঘে মানুষে লড়াই। অবশেষে মানুষের প্রতিরোধের কাছে হারতে হয় বাঘকে। পরিস্থিতি বেগতিক বুঝে শিকার ফেলে সুন্দরবনের গভীর জঙ্গলে পালিয়ে যায় সে। 

মারাত্মক জখম অবস্থায় হরিপদকে উদ্ধার করে নৌকায় তুলে ঝড়খালির উদ্দেশে রওনা হয়। ঝড়খালিতে পৌঁছানোর অনেক আগে অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয় ওই মৎস্যজীবীর। সোমবার সকালে ঝড়খালি ঘাটে মৃতদেহ পৌঁছালে কোস্টাল থানার পুলিশ সেটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনায় ঝড়খালি ত্রিদিবনগর একেজি কলোনিতে নেমে এসেছে শোকের ছায়া।


```