কুকুর মাস্ক পরে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে! দেখে হতবাক নেটিজেনরা
দ্য ওয়াল ব্যুরো: কী কান্ড...!
বাড়ির পোষ্যও বুঝি এতটা সতর্ক হতে পারে! ভাইরাসকে একটা কুকুরও ভয় পাচ্ছে। বাইরে মালিকের সঙ্গে ঘুরতে বেরিয়েছে, তখনও পরে আছে মাস্ক! আয়ারল্যান্ডের ডাবলিনের রাস্তায় দেখা গেল এই স্মার্ট কুকুরকে। ট্রাফিক সিগন্যা
শেষ আপডেট: 3 December 2020 07:57
দ্য ওয়াল ব্যুরো: কী কান্ড...!
বাড়ির পোষ্যও বুঝি এতটা সতর্ক হতে পারে! ভাইরাসকে একটা কুকুরও ভয় পাচ্ছে। বাইরে মালিকের সঙ্গে ঘুরতে বেরিয়েছে, তখনও পরে আছে মাস্ক! আয়ারল্যান্ডের ডাবলিনের রাস্তায় দেখা গেল এই স্মার্ট কুকুরকে। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে এক নাগরিক সেই ভিডিও তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটিজেনরা। লজ্জাও পাচ্ছেন কেউ কেউ।
ভাইরাস কিন্তু দেশ, বিদেশ, মানুষ, পশু কাউকে মানে না। এমন ওয়েল ট্রেন্ড কুকুরও সচরাচর দেখা যায় না। মালিক মাস্ক পরানোর পরও কিন্তু খুলে ফেলেনি। বাড়ি থেকে বেরোনোর পর ওভাবেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বোধহয় হাতে, পায়ে স্যানিটাইজারও ব্যবহার করেছে, বলা তো যায় না। ডাক্তাররা এত বার বলার পরেও যাঁরা অমান্য করছেন, তাঁদের এই কুকুরকে দেখে একটু লজ্জা পাওয়ারই কথা।

পোস্টটি ইতিমধ্যেই কয়েকহাজার লাইক আর বিভিন্ন মন্তব্যে ভরে গেছে। কেউ কেউ লিখেছেন, "যদি একটা কুকুর রাস্তায় মাস্ক পরে ঘুরতে পারে, তাহলে আমরা পারি না কেন?" আবার একজন লিখেছেন, "রাস্তায় যে খালি পায়ে হাঁটছে। নিশ্চয়ই বাড়িতে গিয়ে স্যানিটাইজার ব্যবহার করবে!" আবার একজন ব্যঙ্গ করে লিখেছেন, "ভাবতে অবাক লাগছে, একটা কুকুরের যে সাধারণ বোধ আছে, সেটা অনেক মানুষেরই নেই। এবার অ্যান্টি মাস্ক প্রটেস্টারদের একটু লজ্জা পাওয়ারই কথা"
তবে এটিই কিন্তু প্রথম না। এর আগে এমন আরেকটি কুকুরকে ইকুয়েডরে দেখা গিয়েছিল। একটা ছোট্ট ছেলে বাড়ির কুকুরকে মাস্ক পরিয়ে বাইকে করে ঘুরতে বেরিয়েছিল। সেবারও দেখে হতবাক হয়েছিলেন দেশবাসী।
ভাইরাসের সংক্রমণ রুখতে ডাক্তাররা প্রথমেই মাস্ক, স্যানিটাইজারকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করতে বলেছিলেন। অধিকাংশ মানুষ মেনে চললেও, কেউ কেউ এখনও সতর্ক হননি। আবার জানা যাচ্ছে বাড়ির পোষ্যের থেকেও হতে পারে সংক্রমণ। কিন্তু এই কুকুরকে দেখে শিখতে পারেন। এভাবে নিজের বাড়ির পোষ্যকেও সর্বসমক্ষে আনার আগে আপনারাও এভাবে মাস্ক পরাতে পারেন।