Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

গাইঘাটায় বাড়িতে ঢুকে প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ প্রতিবেশীর, অন্তঃসত্ত্বা নিগৃহীতা

ঘটনাটি উত্তর ২৪ পরগনার গাইঘাটার। ৩৯ বছর বয়সি ওই প্রতিবন্ধী মহিলা প্রতিবেশী আলাউদ্দিন মণ্ডলের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সূত্রের খবর, ধর্ষণের ঘটনাটি বেশ কিছুদিন আগের। তবে সম্প্রতি ওই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তারপরেই প্রকাশ্যে আসে বিষয়টি। 

গাইঘাটায় বাড়িতে ঢুকে প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ প্রতিবেশীর, অন্তঃসত্ত্বা নিগৃহীতা

শেষ আপডেট: 13 December 2023 18:27

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মা অন্ধ এবং বধির। দেখতে বা শুনতে পান না। সেই সুযোগে বাড়িতে ঢুকে তাঁর প্রতিবন্ধী মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। সেই ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন নিগৃহীতা মহিলা। বিচার চেয়ে এখন থানার দারস্থ ওই প্রতিবন্ধী মহিলা।

ঘটনাটি উত্তর ২৪ পরগনার গাইঘাটার। ৩৯ বছর বয়সি ওই প্রতিবন্ধী মহিলা প্রতিবেশী আলাউদ্দিন মণ্ডলের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সূত্রের খবর, ধর্ষণের ঘটনাটি বেশ কিছুদিন আগের। তবে সম্প্রতি ওই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তারপরেই প্রকাশ্যে আসে বিষয়টি। 

নির্যাতিতা মহিলার দিদি জানিয়েছেন, "বোন গর্ভবতী হওয়ার পরে আমরা বিষয়টা জানতে পেরেছি। মা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না। কথাও বলতে পারে না। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়েই প্রতিবেশী আলাউদ্দিন মণ্ডল বোনকে ভয় দেখিয়ে এই ঘটনা ঘটিয়েছে।" 

মঙ্গলবার রাতে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 

যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত আলাউদ্দিন মণ্ডল। তার বক্তব্য, "এই ঘটনার সঙ্গে সে কোনও রকম ভাবে যুক্ত নয়। চক্রান্ত করা হয়েছে তার বিরুদ্ধে। তিনি এও বলেন, যদি তদন্তে প্রমাণিত হয় আমি দোষী, তাহলে আইন যা সাজা দেবে আমি গ্রহণ করব।"

স্থানীয় পঞ্চায়েত সদস্য খায়ের মণ্ডল জানিয়েছেন,ঘটনাটি দুঃখজনক, আমরা পুলিশ প্রশাসনকে বলবো দোষীদের শাস্তি হোক।


```