Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃষ্টির মধ্যে বিদ্যুতের ছোবলে মৃত্যু কলেজ ছাত্রীর, ক্ষোভে ফুঁসছে হাওড়ার সালকিয়া

বৃহস্পতিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটে  সালকিয়ার তাঁতিপাড়া এলাকায়।

বৃষ্টির মধ্যে বিদ্যুতের ছোবলে মৃত্যু কলেজ ছাত্রীর, ক্ষোভে ফুঁসছে হাওড়ার সালকিয়া

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কলেজ ছাত্রীর

শেষ আপডেট: 2 August 2024 12:10

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটে  সালকিয়ার তাঁতিপাড়া এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত নটা নাগাদ সালকিয়া বাঁধাঘাট মোড়ের কাছে তাঁতিপাড়ায় পূরবী দাস নামে বছর বাইশের ওই তরুণী তার বোনের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিল। বাড়ি থেকে কিছুটা দূরেই তাঁর বাবার দোকান। দোকানের সামনে আসতেই হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জলমগ্ন রাস্তায় ছিটকে পড়ে সে। 

ওই তরুণীর বাবা সেই সময় নিজের দোকানে বসে ব্যবসার কাজে করছিলেন। চিৎকার শুনে ছুটে দোকানের বাইরে বেরিয়ে আসেন তিনি। মেয়েকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তিনি নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় ছিটকে পড়েন। বাবা-মেয়েকে পড়ে থাকতে দেখে ছুটে আসেন স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় থানায়। দুজনকেই গোলাবাড়ি থানা এলাকার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালিপাঁচঘড়া থানার পুলিশ। সিইএসসিকে খবর দিলে কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সামনের বৈদ্যুতিক পোলে তার কাটা অবস্থায় ঝুলছিল। সেখান থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। মালিপাঁচঘড়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ওই ছাত্রীর এমন মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিইএসসির বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিচ্ছেন বাসিন্দারা।


```