Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার আর্জির শুনানি আজ মুম্বইয়ের আদালতে, কী বিষয়ে মামলা

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে মুম্বইয়ের আদালতে (Mumbai court) মামলা হয়েছে। অভিযোগ তিনি জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন। সেই মামলা খারিজের আর্জি জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর তরফে আর্জি জানানো হয়েছে

মমতার আর্জির শুনানি আজ মুম্বইয়ের আদালতে, কী বিষয়ে মামলা

শেষ আপডেট: 29 March 2023 05:56

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে মুম্বইয়ের আদালতে (Mumbai court) মামলা হয়েছে। অভিযোগ তিনি জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন।

সেই মামলা খারিজের আর্জি জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর তরফে আর্জি জানানো হয়েছে বম্বে হাইকোর্টে। বুধবার সেই মামলার শুনানি হওয়ার কথা। মুখ্যমন্ত্রীর তরফে আইনজীবীরা উপস্থিত থাকবেন।

নিম্ন আদালতে মামলাটি করেছেন বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্ত। তাঁর অভিযোগ গত বছর মহারাষ্ট্রে একটি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন।

বিজেপি নেতার অভিযোগ একটি অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী জাতীয় সঙ্গীতের দুটি লাইন বসে গেয়েছেন। এছাড়া আচমকা অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। এতে জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে।

ওই মামলার বিরুদ্ধে বম্বে হাইকোর্টে পেশ করা আর্জিতে বাংলার মুখ্যমন্ত্রীর তরফে বলা হয়েছে, তিনি জাতীয় ঐক্যের গুরুত্ব বোঝাতে জাতীয় সঙ্গীতের কয়েকটি লাইন উল্লেখ করেছিলেন। অবমাননার প্রশ্নই ওঠে না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও বক্তব্য, একজন সাংবিধানিক ও প্রশাসনিক পদাধিকারী হিসাবে ফৌজদারি কার্যবিধি মেনে তাঁর বিরুদ্ধে মামলা করার আগে অনুমতি নেওয়ার কথা। কিন্তু মামলায় সেই নিয়ম অনুসরণ করা হয়নি।

দুর্নীতিবাজরা এক মঞ্চে জুটেছে, বিরোধীদের চাঁচাছোলা আক্রমণে প্রধানমন্ত্রী মোদী


```