Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লালবাগে ভয়ঙ্কর দুর্ঘটনা, ৬ যাত্রী নিয়ে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি!

লালবাগ সদরঘাটে ভয়ঙ্কর দুর্ঘটনা। গঙ্গা পারাপার করতে গিয়ে নদীতে পড়ে গেল গাড়ি। ডুবে মৃত্যু হল গাড়ির মধ্যে থাকা এক দম্পতির। কোনওক্রমে তাঁদের শিশু সন্তান, গাড়ির চালক ও দুই আত্মীয় বেঁচে গিয়েছেন। 

লালবাগে ভয়ঙ্কর দুর্ঘটনা, ৬ যাত্রী নিয়ে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি!

শেষ আপডেট: 30 November 2023 14:20

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: লালবাগ সদরঘাটে ভয়ঙ্কর দুর্ঘটনা। গঙ্গা পারাপার করতে গিয়ে নদীতে পড়ে গেল গাড়ি। ডুবে মৃত্যু হল গাড়ির মধ্যে থাকা এক দম্পতির। কোনওক্রমে তাঁদের শিশু সন্তান, গাড়ির চালক ও দুই আত্মীয় বেঁচে গিয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালবাগ সদর ঘাটে গঙ্গা পারাপারের জন্য  নৌকায় ওঠানো হচ্ছিল একটি চার চাকার গাড়ি। তখনই ৬ জন যাত্রী সমেত গাড়িটি নৌকা থেকে গঙ্গায় পড়ে যায়। সেখানে থাকা নৌকাচালকরা গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন। কোনওরকমে শিশু, গাড়ির চালক, ও দুই যাত্রীকে ডুবন্ত গাড়ি থেকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন তারা। কিন্তু সেখানে আটকে পড়া শিশুর বাবা ও মাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

এমন ঘটনা দেখতে পেয়ে, নদীপাড়ে স্থানীয়দের ভিড় জমে যায়। যাত্রী সমেত গাড়িটি ডুবতে দেখে হতভম্ব হয়ে যান তাঁরা। আতঙ্কে চিৎকার করতে থাকেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে নৌকাচালকদের সঙ্গে উদ্ধার কাজ শুরু করে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দম্পতির নাম শুভজিৎ সরকার ও সুমনা সরকার। গাড়িটিকে উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ। এদিকে শিশু, গাড়ির চালক, ও আরও দুই যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। গত কয়েক বছরে দুবার গঙ্গায় গাড়ি পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটে। কিন্তু এই  ভাবে গঙ্গা পারাপার করার উপর নিষেধাজ্ঞা জারি করেনি প্রশাসন। স্থানীয়রা জানিয়েছেন, বেপরোয়াভাবে গঙ্গা পারাপার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে  প্রশাসনের কঠোর নজরদারির প্রয়োজন রয়েছে।


```