দ্য ওয়াল ব্যুরো : কয়েক দিনের প্রবল বর্ষণে জলের তলায় চলে গিয়েছে মুম্বইয়ের পথঘাট। বিভিন্ন রাস্তায় ব্যাপক যানজট হয়েছে। তারই মধ্যে খুব সাবধানে যাচ্ছিল একটি লাক্সারি জাগুয়ার সেডান। এমন সময় দেখা গেল, তাকে টপকে এগিয়ে যাচ্ছে মাহিন্দ্রার বোলেরো এসইউভি গাড়ি। মোবাইলে এর ভিডিও ছবি তুলেছিলেন একজন। তা সোশাল মিডিয়ায় পোস্ট করতেই শুরু হয়েছে হইচই। এমনকি খোদ শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাও মুখ খুলেছেন।
https://twitter.com/MohanSChandnani/status/1169189435793002496
অনেকে আনন্দ মাহিন্দ্রার প্রতিক্রিয়া জানার জন্য তাঁকে ট্যাগ করেছিলেন। প্রথমে তিনি মন্তব্য করতে চাননি। পরে তিনি বলেন, বোলেরো গাড়িকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও যাতায়াত করতে পারে। এই জন্যই আমি বোলেরো গাড়ি সবচেয়ে বেশি পছন্দ করি।