
শেষ আপডেট: 27 November 2021 08:59
যদিও সবুজ মেরুন দলের বিরুদ্ধে খেলতে নামার আগে চিমা আশাবাদী নিজেকে মেলে ধরতে পারবেন। তিনি মনে করছেন, দলের সঙ্গে, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগে। ডার্বিতে সেই ঝলক দেখাতে পারবেন।
রয় কৃষ্ণের কাছে এর আগে ডার্বি খেলার অভিজ্ঞতা থাকলেও চিমার প্রথম ডার্বি। সেই কারণে তাঁর ওপরই চাপ থাকবে শনিবারের ম্যাচে।
এদিকে, মোহনবাগানের নামী ডিফেন্ডার প্রীতম কোটাল বলেছেন, ‘‘বহু ডার্বি ম্যাচ খেলেছি। তাই জানি, এই ম্যাচ জিতলে সমর্থকরা কতটা খুশি হন। তবে এবার আমরা একটু ভিন্ন স্টাইলে খেলছি। আক্রমণাত্মক ফুটবলই এবার আমাদের প্রধান অস্ত্র।’’
চিমাকে রোখার দায়িত্বে প্রীতমই থাকবেন, তাই আন্দাজ করে বলেছেন, ‘‘এক গোল খেলে চার গোল দেওয়ার ক্ষমতা আছে আমাদের। কোচ সেভাবেই পুরো পরিকল্পনা করেছেন। আর প্রথম ম্যাচে কেরলের বিরুদ্ধে সামান্য যেসব ভুলত্রুটি হয়েছে, আশা করছি, শনিবার ডার্বি ম্যাচে সেই ভুলগুলি আর হবে না।’’
অপরদিকে, এসসি ইস্টবেঙ্গলের টমিস্লাভ জানিয়ে রেখেছেন, “ডার্বিকে লক্ষ্য করে সব দিক থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছি। সেটপিস থেকে একটা সামান্য ভুলে প্রথম ম্যাচে আমাদের গোল খেতে হয়েছে। ডার্বি ম্যাচে এই সামান্য ভুলগুলি যাতে না হয়, তার দিকে আমাদের লক্ষ্য থাকবে।’’