Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

বাংলাদেশ থেকে ডাক্তার দেখাতে এসে অস্বাভাবিক মৃত্যু! ডোমকলে শোরগোল

বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে   এসে  অস্বাভাবিক মৃত্যু হল মহিলার! এই ঘটনাকে কেন্দ্র করে দশমীর দিন শোরগোল পড়ে ডোমকলের বাগডাঙা এলাকায়। 

বাংলাদেশ থেকে ডাক্তার দেখাতে এসে অস্বাভাবিক মৃত্যু! ডোমকলে শোরগোল

শেষ আপডেট: 25 October 2023 16:12

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে   এসে  অস্বাভাবিক মৃত্যু হল মহিলার! এই ঘটনাকে কেন্দ্র করে দশমীর দিন শোরগোল পড়ে ডোমকলের বাগডাঙা এলাকায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম জাহানারা খাতুন। ৪২ বছরের জাহানারার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানা এলাকায়। তাঁর বোনের বাড়ি ডোমকলের বাগডাঙা এলাকায়। চলতি মাসের ২ তারিখ বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে এসেছিলেন তিনি। পরপর চেকআপের তারিখ থাকায় তিনি মাসির বাড়িতে থেকে যান। 

মঙ্গলবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাহানারা। তড়িঘড়ি তাঁকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই  চিকিৎসক জানান, পথেই ওই মহিলার মৃত্যু হয়েছে। এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। 
 

জাহানারার এক আত্মীয় হুমায়ুন কবীর জানিয়েছেন, গত ২ তারিখ এদেশে মাসি চিকিৎসা করাতে এসেছিলেন। তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। তাঁর চিকিৎসা চলছিল। পরে নানা ধরনের পরীক্ষার পর জানতে পারা যায় তাঁর হার্টে ব্লক রয়েছে। মঙ্গলবার তিনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে  ডোমকল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে রেফার করা হয় বহরমপুর হাসপাতালে। বহরমপুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে কলকাতায় রেফার করে দেওয়া হয়। সেই সময় বাংলাদেশে জাহানারার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু ডোমকলের আত্মীয়রা সেই সময় জাহানারাকে কলকাতায় নিয়ে না গিয়ে বাড়িতে নিজেদের বাড়িতে নিয়ে যান। এরপরেই আরও অসুস্থ হয়ে পড়েন জাহানারা। তাঁকে ওই অবস্থায় ডোমকল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। 

মহিলার মৃত্যুকে অনেকেই অস্বাভাবিক মৃত্যু বলে মনে করছেন। তাঁদের প্রশ্ন, রোগীকে রেফার করার পরেও কেন তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হল।


```