Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাশুড়ি বউমাকে অপহরণের চেষ্টা! চলন্ত অটো থেকে ঝাঁপ দিয়ে বাঁচলেন দুজনেই

মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে অপহরণের শিকার হলেন শাশুড়ি-বউমা। প্রচণ্ড ঝুঁকি নেওয়ায় বেঁচে গেলেন দু'জনেই। বুধবার সাত সকালে এমন ঘটনা ঘটে নিকারিঘাটা পঞ্চায়েতের মৌখালি মধ্যমপাড়া এলাকায়। 

শাশুড়ি বউমাকে অপহরণের চেষ্টা! চলন্ত অটো থেকে ঝাঁপ দিয়ে বাঁচলেন দুজনেই

শেষ আপডেট: 17 January 2024 15:05

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে অপহরণের শিকার হলেন শাশুড়ি-বউমা। প্রচণ্ড ঝুঁকি নেওয়ায় বেঁচে গেলেন দু'জনেই। বুধবার সাত সকালে এমন ঘটনা ঘটে নিকারিঘাটা পঞ্চায়েতের মৌখালি মধ্যমপাড়া এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই মহিলার বাড়ি বারুইপুরের চম্পাহাটি এলাকায়। দুজনেই কলকাতায় পরিচারিকার কাজ করেন। মঙ্গলবার সন্ধেয় ক্যানিংয়ের মৌখালির মধ্যমপাড়ায় শাশুড়ির মেয়ের বাড়িতে গেছিলেন দুজনেই। বুধবার ভোরে সেখান থেকেই কর্মস্থলের দিকে আসছিলেন। রাস্তা থেকে একটি অটো ধরেন তাঁরা। 

অভিযোগ, অটোচালক ক্যানিংয়ের দিকে না গিয়ে গাড়ি নিয়ে উল্টো দিকে রওনা দেয়। তাতে ভয়ে পেয়ে যান দুই মহিলা। চালককে প্রশ্ন করলে তাঁদের ‘বাড়াবাড়ি’ না করে চুপচাপ অটোর মধ্যে বসে থাকার হুমকি দেয় সে। পরিস্থিতি বেগতিক দেখে নিজেদের বাঁচাতে চলন্ত অটো থেকে ঝাঁপ দেন বৌমা। বৌমাকে লাফ দিতে দেখে শাশুড়িও চলন্ত অটো থেকে ঝাঁপ দেন। দু'জনেই মারাত্মক ভাবে জখম হয়েছেন। পরে স্থানীয়রা দুই মহিলাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। 

ঘটনা প্রসঙ্গে শাশুড়ি বলেন, ''জামাইয়ের বাড়িতে গিয়েছিলাম। বুধবার ভোরে কলকাতায় কাজে যাওয়ার জন্য বেরিয়ে অটোর জন্য অপেক্ষা করছিলাম রাস্তায়। সেই সময়ে এক অটোচালক ঢোষা- বেতবেড়িয়ার দিকে যাচ্ছিল। আমাদের দেখে ঘুরে এসে জানায় সে ক্যানিং যাবে। আমরাও অটোতে উঠে পড়ি। অটোতে উঠতেই গাড়ি ঘুরিয়ে নেয় ওই যুবক। জিজ্ঞাসা করতেই  হুমকি দেয়। উদ্দেশ্য ভাল নয় বুঝতে পেরে বাঁচতে অটো থেকে ঝাঁপ দিয়েছিলাম।''

ইতিমধ্যে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন দুই মহিলার আত্মীয়রা। তদন্তে নেমেছে পুলিশ।


```