Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গরুর লেজ ফসকে নিখোঁজ! ভরা দামোদরে তলিয়ে গেলেন ৬০ বছরের সখা

গরুর লেজ ফসকে নিখোঁজ! ভরা দামোদরে তলিয়ে গেলেন ৬০ বছরের সখা

শেষ আপডেট: 5 October 2023 19:57

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কয়েকদিনের প্রবল বর্ষণে দামোদর নদীতে জল বেড়েছে। তারউপর বাঁধ থেকে ছাড়া জল বিপত্তি বাড়িয়েছে আরও। তার তাতেই এবার ঘটল অঘটন। বৃহস্পতিবার দুপুরে গরুর লেজ ধরে দামোদর পার হতে গিয়ে আচমকা জলে তলিয়ে গেলেন এক ব্যক্তি। সখা রুইদাস নামে বছর ৬০ এর ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে।।  দামোদর পাড়ে গলসির সোঁদা গ্রামের বাসিন্দা তিনি। 

জানা গেছে, গলসির শিকারপুরের কাছে দামোদর নদীর মাঝখানে রয়েছে একটি চর। সেখানে মাঝেরমানা নামে একটি বসতি গড়ে উঠেছে। এখানে নদীর জল গ্রামের উত্তর ও দক্ষিণ দিকে প্রবাহিত হয়। গ্রামের সব মানুষজন বাজারহাট করতে উত্তর দিক থেকে নদী পেরিয়ে শিকারপুর আসা যাওয়া করেন। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় দামোদরে জল বেড়ে গিয়েছে।

স্থানীয়রা জানান, এদিন সখা দু'টি গরু নিয়ে মাঝেরমানাতে যাচ্ছিলেন। উত্তরদিকে নদীতে গরু দু'টি নামিয়ে দেন সখা। তাদের লেজ ধরে নদী পার হওয়ার সময় আচমকা লেজ থেকে হাত ছাড়া যেতেই জলে তলিয়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পৌঁছন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। ডুবুরি নামিয়ে খোঁজ শুরু হয় তাঁর। কিন্তু এখনও খোঁজ মেলেনি। 

তাঁর ছেলে বাপি রুইদাস বলেন, “সঙ্গে আরও দুজন দামোদর পেরোচ্ছিলেন। তারা উঠতে পারলেও বাবা আর উঠতে পারেননি।” প্রত্যক্ষদর্শী মানিক লোহার বলেন, “হঠাৎই গরুর লেজ ফসকে গিয়ে তলিয়ে গেলেন উনি। আর খোঁজ মিলছে না।”


```